১৭ মে, ২০২০ ১৫:৫৬
করোনা পরিস্থিতিতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্দেশনায় সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক তাহিরপুর উপজেলা চেয়ারম্যান আনিসুল হকের উদ্যোগে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে দিনমজুর, অসহায়,কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (১৭ মে) উপজেলার বাদাঘাট ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডে ২৪০টি পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল হুদা, বাদাঘাট ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা উসমান গণি, বাদাঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নুরুল্লাহ, বাদাঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, বাদাঘাট ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুবদল নেতা সবুজ মিয়া, তাহিরপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, আবুল কালাম, উপজেলা ছাত্রদল নেতা আরিফ আহমেদ তালুকদার, জমির হোসেন, অভি আহমেদ অপু, শেখ সারোয়ার, মজিবুর রহমান, রুহুল আমিন রানা, আব্দুল্লাহ আল মামুনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
আনিসুল হক জানান, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে সাড়া দিয়ে করোনাভাইরাস বিশ্বমহামারীর ফলে সারা দেশে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আর এ পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় সাত হাজার দিনমজুর পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ধারাবাহিকভাবে এই খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য