১৭ মে, ২০২০ ১৮:৪২
হবিগঞ্জের মাধবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজের ছোট ভাইকে হত্যা করার অভিযোগে নিহতের বড় ভাইকে আটক করেছে থানা পুলিশ।
রোববার (১৭ মে) দুপুরে উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর এলাকার একটি হাওর থেকে ইদন মি্রাকে (৫২) আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. ইকবাল হোসেন জানান, উপজেলার মেরাশানী গ্রামের ইউসুফ আলীর ছেলে ইদন মিয়া ও মৌলানা আব্দুল আহাদের মধ্যে বাড়ির জায়গা নিয়ে এবং টয়লেট নিয়ে শনিবার দুপুরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই ইদন মিয়া ছোটভাই মৌলানা আব্দুল আহাদকে ধারালো দাঁ দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। রাতে সে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এর পরই বাড়ি থেকে পালিয়ে যায়। পুলিশ রাত থেকেই ছোট ভাইয়ের হত্যাকারী ইদন মিয়াকে আটক মাঠে নামে।
বিজ্ঞাপন
রোববার গোপন সূত্রে খবর পেয়ে তার শ্বশুর বাড়ি রাজাপুর গ্রামে ইন্সেপেক্টের আব্দুল কাইয়ুম এর নেতৃত্বে পুলিশ অভিযান চালাতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে হাওরে পালিয়ে যায় । সেখানে অনেক চেষ্টার পর ইদন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এদিকে ময়না তদন্ত শেষে নিহতের লাশ সিলেট থেকে বাড়ি পৌছায় ও রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নাজিম উদ্দিন, ওসি ইকবাল হোসেন, ট্রাফিক ইনস্পেক্টর ফারুক আল মামুন ।
আপনার মন্তব্য