১৭ মে, ২০২০ ২০:৩৯
করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার বিকাল ৪টায় মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকারের নেতৃত্বে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ৪টি মামলায় নগদ ২০০০ টাকা জরিমানা আদায় করা হয়। বিকাল ৪ ঘটিকার সময় দোকান পাঠ বন্ধ না করা ও করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা না মানায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে শমশেরনগর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এর সত্যতা নিশ্চিত করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার। এ সময় তিনি করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা মানতে ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
আপনার মন্তব্য