বেনাপোল প্রতিনিধি

০১ ফেব্রুয়ারি , ২০১৮ ১৫:৪৭

বোমাসহ বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মী আটক

বেনাপোল পোর্ট থানা ও শার্শা থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৩ নেতা কর্মিকে আটক করেছে। বুধবার রাতে তাদেরকে আটক করা হয়।

এসময় আটককৃতদের কাছ থেকে ২৭ টি হাতবোমা উদ্ধার করা হয়।

আটককৃত‌দের মধ্যে ১০ জনকে বেনাপোল পোর্ট থানা ও ১৩ জনকে শার্শা থানার পুলিশ আটক করেছে।

তাৎক্ষ‌নিকভা‌বে পরিচয় পাওয়া আটকরা হ‌লেন বেনাপোল পৌর জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব ওসমান গনি, জামায়াত নেতা বেনাপোল পৌর কমিশনার আমিরুল ইসলাম, শার্শা থানা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আল-মামুন বাবলু, প্রচার সম্পাদক রায়হানুজ্জামান দিপু সহ ২৩ জন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম. শফিউর রহমান ও বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) ফিরোজ উদ্দিন জানান, নাশকতার আশংকায় বিভিন্ন এলাকায় অভিযান চালি‌য়ে তা‌দের আটক করা হ‌য়ে‌ছে।

আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে।

আপনার মন্তব্য

আলোচিত