সিলেটটুডে ডেস্ক

১৬ জুন, ২০১৯ ১২:৫৮

ঝিনাইদহে ট্রাক উল্টে চালক ও সহকারীর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে একটি সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে চালক ও তার সহকারীর মৃত্যু হয়েছে।

রোববার (১৬ জুন) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ছালাভরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক সুজন (৩০) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মাধবপুর গ্রামের মানিক আলীর ছেলে। তার সহকারীর নাম-পরিচয় জানা যায়নি।

কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলি বলেন, সিমেন্ট বোঝাই ট্রাকটি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক ও তার সহকারী নিহত হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান ওসি।

আপনার মন্তব্য

আলোচিত