বেনাপোল প্রতিনিধি

০৩ জুলাই, ২০১৯ ১৪:০৭

বেনাপোলে ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার

বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

বুধবার (৩ জুলাই) ভোরে বেনাপোল সীমান্তের বড় আঁচড়া আবুসামের মোড় থেকে এ ফেনসিডিলের চালানটি উদ্ধার করা হয়।

বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার বাকী বিল্লাল জানান, গোপন খবরে জানা যায় মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলের একটি চালান এনে বড় আঁচড়া আবুসামের মোড়ে অবস্থান করছে। এমন সময় সেখানে অভিযান চালালে পাচারকারীরা বিজিবি উপস্থিতি টের পেয়ে কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ফেনসিডিল যশোর ব্যাটালিয়নের জমা দেওয়া হবে বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত