সিলেটটুডে ডেস্ক

৩০ জুলাই, ২০১৯ ১১:৫৩

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণের আসামি নিহত

চট্টগ্রামের পটিয়া উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার আসামি নিহত হয়েছে।

সোমবার (২৯ জুলাই) রাত পৌনে ২টার দিকে পটিয়া উপজেলার ৬ নম্বর কুসুমপুরা ইউনিয়নের মালিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আরমান (২৫)। আরমান মালিয়ারা গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী তারেক আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৯ জুলাই আরমান একই এলাকার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে। ঘটনার পর সে পলাতক ছিল।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা নিশ্চিত হই সে নিজ এলাকায় অবস্থান করছে। পরে সোমবার রাত পৌনে ২টার দিকে তাকে গ্রেপ্তার করতে র‌্যাবের টহল টিম ওই এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের সঙ্গে আরমানের গোলাগুলির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

পরে ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, সাত রাউন্ড গুলি এবং ৯টি খালি খোসা উদ্ধার করা হয়।

লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত