বেনাপোল প্রতিনিধি

২৭ আগস্ট, ২০১৯ ০২:৩৫

বেনা‌পো‌ল সীমান্তে ৬ কে‌জি গাঁজাসহ আটক ১

যশোরের ‌বেনা‌পোল সীমান্ত থেকে ৬ কে‌জি গাঁজাসহ সাইফুল (৩৫) না‌মে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ আগস্ট) বিকালে বেনাপোল পোর্ট থানাধীন স্বরবানহুদা গ্রাম থে‌কে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাকে আটক করে।

আটক সাইফুল বেনা‌পোল পোর্ট থানার স্বরবানহুদা গ্রা‌মের ত‌ক্কেল মোড়‌লের ছে‌লে।

‌বেনা‌পোল পোর্ট থানার এসআই পিন্টুলাল ব‌লেন, গোপন সংবা‌দের ভিত্তিতে স্বরবানহুদা গ্রা‌মের সাইফু‌লের বাড়ি তল্লা‌শি ক‌রে বা‌ড়ির বা‌লির ডি‌পের ম‌ধ্যে থে‌কে তিন‌টি প্যা‌কেট উদ্ধার করা হয়। পরে ওই প্যাকেটে ৬ কে‌জি গাঁজা পাওয়া যায়।

‌বেনা‌পোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হো‌সেন ঘটনার সত্যতা স্বীকার ক‌রে জানান, মাদকদ্রব্য আইনে মামলা দি‌য়ে আসা‌মিকে মঙ্গলবার য‌শোর আদাল‌তে পাঠা‌নো হ‌বে।

আপনার মন্তব্য

আলোচিত