সিলেটটুডে ডেস্ক

২৭ আগস্ট, ২০১৯ ১৪:২৭

ঝিনাইদহে ডেঙ্গুতে নারীর মৃত্যু

ঝিনাইদহে ডেঙ্গু আক্রান্ত হয়ে সুফিয়া বেগম (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সুফিয়া বেগম কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের বানুড়িয়া গ্রামের আব্দুর রহিমের স্ত্রী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুসাইন সাফায়েত জানান, গত ৪/৫ দিন ধরে সুফিয়া বেগম জ্বরে ভুগছিলেন। সোমবার (২৬ আগস্ট) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হলে পরীক্ষা-নিরীক্ষা পর ডেঙ্গু পজেটিভ পাওয়া যায়। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে তিনি মারা যান। মারা যাওয়ার পর পরিবারের সদস্যরা তার লাশ নিয়ে গেছেন।

উল্লেখ্য, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ৩৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে। এখনও তিনজন রোগী ভর্তি রয়েছেন। এই প্রথম ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত