২৯ আগস্ট, ২০১৯ ১৫:১২
যশোরের শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে শার্শা উপজেলা চত্বরে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শার্শা উপজেলার সাংসদ শেখ আফিল উদ্দিন এমপি।
সভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলার সকল অফিসার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় ও সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
আপনার মন্তব্য