২৪ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৫৪
যশোরের ঝিকরগাছা উপজেলায় বাস চাপায় এক শিশুসহ দুই জন নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার মল্লিকপুর এলাকার বেনাপোল-ঝিকরগাছা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হল মাদ্রাসা ছাত্রী তয়োবা (৮) ও তরিকুল ইসলাম (৪২)।
নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক টিটু কুমার নাথ বলেন, যশোর থেকে বেনাপোলগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা দুই জনকে চাপা দিলে এ প্রাণহানির ঘটনা ঘটে।
আপনার মন্তব্য