২৬ সেপ্টেম্বর, ২০১৯ ১০:০৭
রাজধানীর খিলগাঁও থানাধীন নাগ্গাড় পাড় এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার রাতে নাগ্গাড় পাড় এলাকার বাসস্ট্যান্ডের পাশে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানায় খিলগাঁও থানা–পুলিশ।
নিহত ব্যক্তির নাম তৌহিদ (৩৫)। তাঁর ঠিকানা বা বিস্তারিত পরিচয় জানা যায়নি।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) এ কে আজাদ জানান, রাত দুইটার দিকে নাগ্গাড় পাড় এলাকার বাসস্ট্যান্ডের পাশে তৌহিদের সঙ্গে ডিবি পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এ ঘটনায় তৌহিদের বুকে ও পিঠে গুলি লাগে। বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে খিলগাঁও থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।
এ কে আজাদ বলেন, ডিবি পুলিশ লাশটি থানায় হস্তান্তর করেছে। লাশ জরুরি বিভাগের মর্গে আছে।
আপনার মন্তব্য