বেনাপোল প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:৫৯

বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে মাদক ও হুন্ডির টাকাসহ আটক ৫

যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল, ৯০ গ্রাম গাঁজা ও ৯ লাখ ৭৫ হাজার হুন্ডির টাকাসহ ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানাধীন গয়ড়া গ্রামের মৃত কবির আহাম্মদের মেয়ে হাসিনা বেগম (৩০), বড়আঁচড়া গ্রামের আব্দুস সালামের স্ত্রী ফিরোজা খাতুন (৩০), শার্শা বাগঁআচড়া বাগাড় গ্রামের নুর মোহাম্মদের ছেলে হাফিজুর রহমান (৩২), ঝিকরগাছা এলাকার আমিনুরের ছেলে হাবিবুর রহমান (৩০), ছোট আঁচড়া গ্রামের আনছার আলীর ছেলে  সুমন হোসেন (৩০)।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পেরে, আমড়াখালি বিজিবি চেকপোস্টে এলাকা থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ হাসিনা ও ফিরোজা, ৯০ গ্রাম গাঁজাসহ হাফিজুর ও হাবিবুরকে আটক করা হয়। অপরদিকে, বেনাপোল বাজার থেকে ৯ লাখ ৭৫ হাজার টাকা ও  একটি মোটরসাইকেলসহ  সুমনকে আটক করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সেলিম রেজা জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত