২৬ অক্টোবর, ২০১৯ ১৩:০০
'পুলিশই জনতা, জনতাই পুলিশ' এই স্লোগানকে সামনে রেখে বেনাপোল পোর্ট থানা পুলিশ ও বেনাপোল কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আয়োজনে বেনাপোলে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় বেনাপোল পোর্ট থানা এলাকায় এ সময় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খানের সভাপতিত্বে ও এসআই পিন্টু লাল দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান।
এ সময় বক্তারা জঙ্গিবাদ, মানবপাচার প্রতিরোধ, মাদকের প্রতিকার, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে আলোকপাত করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এনামুল হক মুকুল, সহ-সভাপতি আলী কদর সাগর, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যশোর জেলা পরিষদের সদস্য ও কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান, বেনাপোল পৌর যুবলীগের আহবায়ক আহাদুজ্জামান বকুল, যুগ্ম আহবায়ক, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলি মন্টু, বেনাপোল পোর্ট থানার (ওসি) তদন্ত আলমগীর হোসেন, বাহাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, বাহাদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুল গফফারসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয়রা।
আপনার মন্তব্য