সিলেটটুডে ডেস্ক

২৫ নভেম্বর, ২০১৯ ১৫:৫১

জেএমবি নেতা হত্যা: তিন সহযোগীর মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির অন্তর্কোন্দলে একজন খুন হওয়ার ঘটনায় তিন সহযোগীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডও প্রদান করা হয়।

সোমবার (২৫ নভেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত আলী এ মামলার রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, জেএমবির অভ্যন্তরীণ দ্বন্দের জেরে ২০১২ সালের ২৬ এপ্রিল নাচোল উপজেলার খলসি-বোরিয়া এলাকায় গলা কেটে হত্যা করা হয় সংগঠনটির ওই সময়ের ‘স্বঘোষিত আমির’ রুহুল আমীন ওরফে সালমানকে।

পরদিন সকালে স্থানীয় একটি আম বাগান থেকে সালমানের মুণ্ডুহীন লাশ উদ্ধার করে পুলিশ।

নাচোল থানার এসআই আনিসুর রহমান বাদী হয়ে ওইদিনই অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

আপনার মন্তব্য

আলোচিত