২৬ নভেম্বর, ২০১৯ ১২:৪০
রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের ‘সোর্স’ এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার মধ্যরাতে পিটুনির শিকার হওয়ার পর মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুরাদ নামে ৩০ বছর বয়সী ওই যুবকের মৃত্যু হয়।
খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, আজিজ, মিল্টন, মিন্টু, সোহেল নামে পূর্বপরিচিত কয়েকজন রাত সাড়ে ১১টার দিকে মুরাদকে ডেকে সিপাহীবাগ আইসক্রিমের গলিতে একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে যায়। সেখানে তারা মুরাদকে বেধড়ক পিটুনি দেয়।
ছাড়া পাওয়ার পর বাসায় চলে যান মুরাদ। কিন্তু অবস্থার অবনতি হলে ভোর ৫টার দিকে পরিবারের সদস্যরা তাকে মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মিন্টু, সোহেল ও মিলনকে গ্রেপ্তার করে।
তাদের বিরুদ্ধে মাদক চোরাকারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আপনার মন্তব্য