১৮ ডিসেম্বর, ২০১৯ ১৬:০০
'জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি' স্লোগানে যশোরের শার্শায় উপজেলা প্রশাসনের আয়োজনে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-১৯ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য র্যালি শেষে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন এমপি।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডলের সভাপতিত্বে উদ্বোধন শেষে উপজেলা শিল্পকলা একাডেমির মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী, শার্শা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌসসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। ।
মেলায় ২৫টি স্টল স্থান পেয়েছে।
আপনার মন্তব্য