সিলেটটুডে ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০১৯ ১১:২১

ময়মনসিংহে ট্রাকচাপায় প্রাণ গেল তিনজনের

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সকালের কুয়াশার মধ্যে ট্রাকচাপায় তিন অটোরিকশা আরোহী মারা গেছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার শশার বাজার এলাকায় ময়মনসিংহ-ফুলপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ওসি মিজানুর রহমান জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে ময়মনসিংহ যাচ্ছিল। হালুয়াঘাটগামী একটি ট্রাক শশার বাজার এলাকায় ওই অটোরিকশাকে চাপা দিলে চালক ও দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

নিহতদের মধ্যে অটোরিকশার চালকের নাম জানা গেছে। তিনি তারাকান্দা উপজেলার আউটদার গ্রামের ইউনুস আলীর ছেলে রুবেল মিয়া, বয়স ২৩। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শীতের সকালে ঘন কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওসি।

আপনার মন্তব্য

আলোচিত