বেনাপোল প্রতিনিধি

১৯ ডিসেম্বর, ২০১৯ ১২:৪৮

বেনাপোলে চট্টগ্রাম বিভাগীয় সমিতির শীতবস্ত্র বিতরণ

বেনাপোলে মহান বিজয় দিবস উপলক্ষে বেনাপোলস্থ চট্টগ্রাম বিভাগীয় সমিতির পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় বেনাপোল মাহবুবা হক এতিমখানায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

বেনাপোল চট্টগ্রাম বিভাগীয় সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন মজুমদারের সভাপতিত্বে ও মাহবুবুর রহমানের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার উত্তম কুমার চাকমা।

এ সময় আরও বক্তব্য রাখেন, বন্দর প্রেসক্লাব, বেনাপোলের সহ-সভাপতি আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, আনিছুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় সমিতির সহ-দপ্তর সম্পাদক উজ্জ্বল কুমার পাল, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম।

অনুষ্ঠানে বেনাপোল কাস্টমস রাজস্ব কর্মকর্তা আলমগীর হোসেনসহ সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত