বেনাপোল প্রতিনিধি

২১ ডিসেম্বর, ২০১৯ ১৬:০০

বেনাপোলে ৩৮ মোবাইল জব্দ

যশোরের বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্র থেকে ভারতীয় ৩৮টি মোবাইল সেট জব্দ করেছে কাস্টমস সদস্যরা।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে ভারতফেরত চার পাসপোর্টযাত্রীর শরীর তল্লাশি করে মোবাইল ফোনগুলো জব্দ করা হয়।

বেনাপোল কাস্টমস চেকপোস্টের রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বেনাপোল চেকপোস্টে কাস্টমস সদস্যরা নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে সন্দেহভাজন চার যাত্রী কাস্টমসে প্রবেশ করলে তাদের শরীর তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৮টি উন্নতমানের মোবাইল ফোন পাওয়া যায়।

জব্দকৃত মোবাইল ফোন বেনাপোল কাস্টমস হাউসে জমা করা হবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত