১৮ জানুয়ারি, ২০২০ ১৮:১৫
'আর্তমানবতার সেবায়' বেনাপোল সমাজকল্যাণ সংস্থা ক্লাবের উদ্যোগে বেনাপোলে গরীব অসহায়-দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) বেলা ৩টার সময় বেনাপোল পৌরসভার সামনে অবস্থিত বেনাপোল সমাজকল্যাণ সংস্থার নিজস্ব ক্লাবে এ কম্বল বিতরণ করা হয়।
বেনাপোল সমাজকল্যাণ সংস্থা ক্লাবের সভাপতি জুলফিকার আলী মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান।
গরীব অসহায়-দুস্থ পরিবারের মাঝে এ সময় ১৫০টি কম্বল বিতরণ করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই পিন্টু লাল দাস, বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ তৌহিদুর রহমান, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুল।
আপনার মন্তব্য