সাপাহার প্রতিনিধি

০৭ ফেব্রুয়ারি , ২০২০ ০২:০৬

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সকলকে একযোগে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এম.পি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ ও সোনার বাংলা গড়তে জাতি ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সকলে মিলে একযোগে কাজ করতে হবে। তাহলেই যেমন দেশের উন্নয়ন ঘটবে আর বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নও পূরণ হবে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি, শিক্ষা উপকরণ, স্বাস্থ্য উপকরণ ও বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, সহকারী কমিশনার(ভূমি) সোহরাব হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্‌ চৌধুরী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন প্রমুখ।

এর আগে খাদ্যমন্ত্রী সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে প্রায় ৪কোটি ৬০লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে ৪তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ও হলরুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এবং পরে সদরে শরফতুল্লা ফাজিল মাদ্রাসায় প্রায় ৩ কোটি টাকা ব্যয় সাপেক্ষে ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন।

আপনার মন্তব্য

আলোচিত