১৫ মার্চ, ২০২০ ১২:৫০
পঞ্চগড়ের পুরোহিত যজ্ঞেশ্বর রায় হত্যার দায়ে চার জেএমবি সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১৫ মার্চ) রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ড পাওয়া চার আসামি হলেন জাহাঙ্গীর হোসেন ওরফে রাজিব (৩০), আলমগীর হোসেন (৩৫), রমজান আলী (২২) ও রাজিবুল ইসলাম মোল্লা।
তাদের মধ্যে রাজিবুল ইসলাম পলাতক রয়েছেন। অন্য তিন আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি পঞ্চগড়ের সোনাপোতা গ্রামের সন্তগৌরীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় (৫০) হত্যা মামলায় আদালত এই রায় দেয়। গৃহত্যাগী এই ধর্মগুরুকে ভক্তরা মহারাজ/প্রভু বলে সম্বোধন করতেন। এই হত্যাকাণ্ডের সময় তার ভক্ত গোপাল চন্দ্র রায় গুলিতে আহত হন।
আপনার মন্তব্য