নিজস্ব প্রতিবেদক

১১ জুলাই, ২০২১ ২১:৫১

সিলেটের দুই ল্যাবে আরও ২৪৫ জনের করোনা শনাক্ত

রোববার সিলেটের দুই ল্যাবে আরও ২৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ১৩১ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১১৪ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব সূত্র জানায়, রবিবার ওসমানীর ল্যাবে ১৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ মো. নাজমুল হাসান জানান, রবিবার শাবির ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৩৮ জন, সুনামগঞ্জের ৩৬ জন, হবিগঞ্জের ২৩ জন এবং মৌলভীবাজার জেলার ১৭ জন রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত