২৮ নভেম্বর, ২০১৮ ১৪:৩২
জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে নৌকার প্রার্থী হয়ে মানোয়নপত্র দাখিল করেছে জাতিসংঘ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেন।
বুধবার (২৮ নভেম্বর) দুপুরে ড. মোমেনের বড় ভাই ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সাথে নিয়ে তিনি সিলেট রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী এমদাদুল হকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
এর আগে একইদিন দুপুরে তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সিরাজাম মুনীরার কার্যালয়ে মনোনয়নপত্র জমা করেন।
এসময় তার সাথে ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন কামরান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আসাদ উদ্দিন প্রমুখ।
আপনার মন্তব্য