১৭ ডিসেম্বর, ২০২৩ ২২:১২
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রোববার হবিগঞ্জের চারটি আসনের মধ্যে তিনটি আসনের মোট পাঁচজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেবী চন্দ।
জেলা প্রশাসক জানান, হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুশফিক হুসেন চৌধুরী, একই আসনের জাকের পার্টির প্রার্থী ইয়াসমিন আক্তার মুন্নি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী, হবিগঞ্জ-২ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী ছাদিকুর মিয়া তালুকদার এবং হবিগঞ্জ-৪ আসনের জাকের পার্টির প্রার্থী সৈয়দ আবুল খায়ের তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
হবিগঞ্জ-১ আসনটি জোটসঙ্গী জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন দলের মনোনীত প্রার্থী মুশফিক হুসেন চৌধুরী।
আপনার মন্তব্য