২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:৫১
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম
কাজের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি তোলারও চেষ্টা করেন, এই খবর অনেকের আগেই জানা। এবার প্রমাণ মিলল তার। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভিন্ন মেজাজে দেখা গেছে।
মঙ্গলবার জাতিসংঘ সদরদপ্তরে ‘সাউথ সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কোঅপারেশন ইন স্কেলিং আপ ইনোভেশন ইন পাবলিক সার্ভিস ডেলিভারি’ শীর্ষক সেমিনারে মোবাইলে ছবি তোলার ভঙ্গিতে দেখা যায় তাকে। এ সময় তার পাশে ছিলেন ইউএনডিপির প্রশাসক হেলেন ক্লার্ক।
প্রধানমন্ত্রীর ছবি তোলার মুহূর্তটি আবার ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
আপনার মন্তব্য