আজ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

Advertise

একজন নারীকে চট করে ‘স্ক্যান্ডালাইজ’ করবেন না

ইমতিয়াজ মাহমুদ  

যুব মহিলালীগের এক নেত্রীকে তার বর আর দুইজন কথিত সহযোগীসহ ঢাকা এয়ারপোর্ট থেকে র‍্যাব গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর প্রেস কনফারেন্স করেছে ওরা। প্রেস কনফারেন্সের রিপোর্টগুলি যেভাবে এসেছে খবরের কাগজে সেখানে দেখা যাচ্ছে যে ঐ নেত্রীর বিরুদ্ধে কোন মামলা নাই। ওর বরের বিরুদ্ধেও কোন মামলা আছে কিনা কেউ বলতে পারেনি। ওদের বিরুদ্ধে অভিযোগ ওরা অনেক টাকা পয়সার মালিক, এইগুলি টাকা পয়সা কীভাবে ওরা আয় করেছে সেটার কোন ব্যাখ্যা নাকি ওরা দিতে পারেনি। ওরা বড় ফাইভ স্টার হোটেলে দামি রুমে থাকতো, দামি মদ খেত ইত্যাদি। বলা হয়েছে যে পরবর্তীতে ওদের বিরুদ্ধে মামলা করা হবে।

এইগুলি নিয়ে আমি কিছু বলতে চাই না। আইনগত টেকনিক্যালিটির প্রশ্ন তুলতে পারেন, সেগুলি বাদ দিলাম। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকাটা একটা অপরাধ, সেজন্যে দুর্নীতি দমন কমিশন আপনাকে ধরতে পারে, মামলা করতে পারে। যুবলীগ বা যুব মহিলালীগের নেতা নেত্রী একজন-দুইজন এইরকম চমকে দেওয়ার মতো সম্পদ নিয়ে র‍্যাব বা পুলিশের হাতে মাঝে মাঝে ধরা পড়বে সেটা আর এখন আমাদের কাছে বিস্ময়কর কিছু না। এইসব মনে হয় আরও কিছুদিন চলবে, চলুক। এগুলি নিয়ে এখন না হয় কিছু নাই বা বললাম।

কিন্তু এই যে মেয়েটার নামে 'অনৈতিক কর্মকাণ্ড' আর অন্য মেয়েদের দিয়ে ব্যবসা করানোর অভিযোগ তুলে জোরেশোরে প্রোপাগান্ডা করা হচ্ছে এইটা বোধ হয় ঠিক হচ্ছে না। কেননা, দেখেন এই যে মেয়েটাকে এখন একরকম একটা মক্ষীরানি ধরনের বেশ্যা তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে, এইটা কি ঠিক হচ্ছে? পরবর্তীতে যদি দেখা যায় যে এই মেয়েটা এইরকম কিছু করেনি, তাইলে কি ওর বিরুদ্ধে এই যে বাজে কালিমাটা আপনারা দিলেন, এটা ধুয়ে দিতে পারবেন? খবরের কাগজে মেয়েটার বয়স কোথাও লিখেছে ২৮ কোথাও লিখেছে ত্রিশ। ধরলাম ত্রিশ বা তার এক দুই বছর কম বা বেশি। ওর সামনে তো বিশাল ভবিষ্যৎ পড়ে আছে।

এই মেয়েটার যদি অস্ত্র মামলা বা দুর্নীতি মামলা এইসবে সাজাও হয়, তবুও তো ধরেন বছর দশেকের মধ্যে সে সাজা খেঁটে বেরিয়ে যাবে। বাকি জীবন তো মেয়েটাকে আপনাদের দেওয়া এই স্টিগমা নিয়েই বাঁচতে হবে। এটা কি ফেয়ার হচ্ছে? চট করে কাউকে এইরকম আজেবাজে স্টিগমা চাপিয়ে দেওয়া তো ন্যায় হচ্ছে না!

এই যে আপনার চট করে 'অনৈতিক কর্মকাণ্ড' বলে ফেলেন, এটাও তো কোন কাজের কথা না। একটি দম্পতি হোটেলে বসে মদ খেলে সেটা তো কারো না কারো কাছে অনৈতিক মনে হতে পারে। নারী পুরুষ একসাথে যদি গলাগলি বা লেপ্টালেপ্টি করে হোটেলে বা বারে নাচে সেটাও তো অনেকের কাছে অনৈতিক মনে হবে। কিন্তু এইগুলির জন্যে যদি পুলিশ বা র‍্যাব দিয়ে ধরে নিয়ে যান তাইলে তো অসুবিধা। নৈতিক অনৈতিক বিবেচনা সে তো আমার নিজের বিবেচনা। পুলিশ ঠিক করে দিবে কোনটা নৈতিক আর কোনটা অনৈতিক? তবে কি দেশে 'নীতি পুলিশ' চালু হয়ে গেল?

এইটুকুই আমার বক্তব্য। একজন নারীকে চট করে স্ক্যান্ডালাইজ করবেন না। এটা অন্যায়। তিনি যদি আসলেই পেশায় বেশ্যা হয়ে থাকেন, তবুও তাকে ঐ কারণে সামাজিকভাবে হেনস্থা করা ঠিক না। এটা অন্যায়।

দুর্নীতি বা চাঁদাবাজি বা অস্ত্রবাজি সেগুলি নিয়ে মামলা করেন, জেলে পুরেন, সাজা দেন সেগুলি করেন। কেন করবেন না? করেন। কিন্তু 'অনৈতিক' বা 'অসামাজিক' কর্মকাণ্ডের ইঙ্গিত দিয়ে স্ক্যান্ডালাইজ করবেন কেন? কি অনৈতিক কর্মকাণ্ড করেছেন এই নারীটা? পরপুরুষের সাথে শুয়েছে? টাকার জন্যে? বিশেষ সুবিধার জন্যে? সেটা যদি নিশ্চিত হয়ে থাকেন তাইলে আগে সেই বীরপুরুষটাকে বা বীরপুরুষগুলিকে চিহ্নিত করেন, আমাদের সামনে ওদেরকে নিয়ে আসেন, ওদের সম্পর্কে এইরকম প্রেস কনফারেন্স করেন। পরে না হয় মেয়েটাকে বদনাম করবেন।

জানেন তো, আমাদের আইনে এডাল্টারির জন্যে নারীদের কোন শাস্তি নাই, অপরাধ হয় পুরুষটার আর শাস্তিও হয় পুরুষটার। তাইলে 'অনৈতিক কর্মকাণ্ড' হলে আগে পুরুষটাকেই তো ধরবেন, নাকি?

ইমতিয়াজ মাহমুদ, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ইমেইল: mahmood.imtiaz@gmail.com

মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। sylhettoday24.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে sylhettoday24.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।

আপনার মন্তব্য

লেখক তালিকা অঞ্জন আচার্য ২ অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী ৪৮ অধ্যাপক ডা. শেখ মো. নাজমুল হাসান ২৮ অসীম চক্রবর্তী ৯ আজম খান ১১ আজমিনা আফরিন তোড়া ১০ আনোয়ারুল হক হেলাল ১ আফসানা বেগম ১ আবদুল গাফফার চৌধুরী ৯ আবু এম ইউসুফ ৩ আবু সাঈদ আহমেদ ৮ আব্দুল করিম কিম ৩২ আব্দুল্লাহ আল নোমান ২ আব্দুল্লাহ হারুন জুয়েল ১০ আমিনা আইরিন ৩ আরশাদ খান ৩ আরিফ জেবতিক ১৮ আরিফ রহমান ১৬ আরিফুর রহমান ২ আলমগীর নিষাদ ১ আলমগীর শাহরিয়ার ৫৪ আশরাফ মাহমুদ ৯ আশিক শাওন ৫ ইনাম আহমদ চৌধুরী ৯ ইমতিয়াজ মাহমুদ ৭৩ ইয়ামেন এম হক ১ এ এইচ এম খায়রুজ্জামান লিটন ১ একুশ তাপাদার ১ এখলাসুর রহমান ৩৭ এনামুল হক এনাম ৫৪ এমদাদুল হক তুহিন ১৯ ওমর ফারুক লুক্স ৩ কবির য়াহমদ ৮৬ কাজল দাস ১০ কাজী মাহবুব হাসান ১ কেশব কুমার অধিকারী ১ খুরশীদ শাম্মী ১৮ গোঁসাই পাহ্‌লভী ১৪ চিররঞ্জন সরকার ৩৫ জফির সেতু ৭ জহিরুল হক বাপি ৪৪ জহিরুল হক মজুমদার ৩ জাকিয়া সুলতানা মুক্তা ৯ জান্নাতুল মাওয়া ২ জাহিদ নেওয়াজ খান ৫ জুনাইদ আহমেদ পলক ২ জুয়েল রাজ ১২২ ড. এ. কে. আব্দুল মোমেন ১২ ড. কাবেরী গায়েন ২৩ ড. নাদিম মাহমুদ ৩৮ ড. মাহরুফ চৌধুরী ১৫ ড. শাখাওয়াৎ নয়ন ৮ ড. শামীম আহমেদ ৪৫ ডা. আতিকুজ্জামান ফিলিপ ২০ ডা. সাঈদ এনাম ৪ ডোরা প্রেন্টিস ২ তপু সৌমেন ৩ তসলিমা নাসরিন ১০ তানবীরা তালুকদার ৩ তোফায়েল আহমেদ ৩২ দিব্যেন্দু দ্বীপ ৭ দেব দুলাল গুহ ৮ দেব প্রসাদ দেবু ১ দেবজ্যোতি দেবু ২৭ নিখিল নীল ৫ পাপলু বাঙ্গালী ৪ পুলক ঘটক ৫ প্রফেসর ড. মো. আতী উল্লাহ ৫ ফকির ইলিয়াস ২৪ ফজলুল বারী ৬২ ফড়িং ক্যামেলিয়া ২ ফরিদ আহমেদ ৪৪ ফারজানা কবীর খান স্নিগ্ধা ১ বদরুল আলম ৯ বন্যা আহমেদ ৪ বিজন সরকার ৪ বিপ্লব কর্মকার ৭ ব্যারিস্টার জাকির হোসেন ২ ব্যারিস্টার তুরিন আফরোজ ১৮ ভায়লেট হালদার ৩ মারজিয়া প্রভা ৭ মাসকাওয়াথ আহসান ১৯৬ মাসুদ পারভেজ ২ মাহমুদুল হক মুন্সী ৩ মিলন ফারাবী ১ মুজাহিদুল ইসলাম সেলিম ৩ মুনীর উদ্দীন শামীম ১০ মুহম্মদ জাফর ইকবাল ১৫৩ মো. মাহমুদুর রহমান ৬ মো. সাখাওয়াত হোসেন ৩ মোছাদ্দিক উজ্জ্বল ৩ মোনাজ হক ১৪ রণেশ মৈত্র ১৮৩ রতন কুমার সমাদ্দার ১ রহিম আব্দুর রহিম ৫৫ রাজু আহমেদ ৪৩ রুমী আহমেদ ১ রেজা ঘটক ৩৮ লীনা পারভীন ৬ শওগাত আলী সাগর ৫