আজ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

Advertise

শুভ জন্মদিন জাতির পিতা

ফজলুল বারী  

প্রিয় প্রজন্ম, ছেলেটা পড়াশুনার জন্যে নতুন এসেছে অস্ট্রেলিয়ায়। বাংলাদেশের হিসাবি মধ্যবিত্ত পরিবারের ছেলে। কাল রাতে তার রুম দেখতে গিয়েছিলাম। পাঁচতলার ফ্ল্যাটে শেয়ারের একটা রুম। খুব স্বাভাবিক অগোছালো সুন্দর। মেঝেতে কার্পেটের ওপর একটা মেট্রেসে ঘুমায়। বললো শুরুতে এটাও ছিলোনা। পাশের রুমের একজন দিয়েছে। এটি পাওয়ার আগ পর্যন্ত বিছানার চাদর গায়ে মুড়িয়ে কার্পেটের ওপরই ঘুমাতো। দেশ থেকে মা ছেলের বিছানার ছবি দেখতে চাইলে অন্যের বিছানার ছবি তুলে পাঠাতো। বললাম, আপাতত বিছানা কেনা লাগবেনা। ফোল্ড করা যায় এমন একটা সিঙ্গেল খাট-বিছানা আমার আছে যা কাজে লাগেনা।

বাংলাদেশ থেকে এইচএসসি পাশ করেই চলে এসেছে ছেলেটা। ৫০ কেজির মতো সাইজ। এখানে আসার পর থেকে পাগলের মতো কাজ খোঁজে। এখন পর্যন্ত দুটো কাজে একদিন করে গেছে। দ্বিতীয়দিন ডাকেনি। বলেছে পরে ফোন দেবে। এমন প্রতিশ্রুতি বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ হয়। ম্যাকডোনাল্ড, রেস্টুরেন্ট, কিচেনহ্যান্ড, ক্লিনিং যে নামেই ডাকেননা কেন, কাজটাতো শ্রমিকের। দ্রুতগামী পরিশ্রমী কামলা খোঁজে সবাই। এসব কাজ করেই অস্ট্রেলিয়ায় ছাত্রছাত্রীরা পড়ে। আমি তাকে আশ্বস্ত করে বলি এই দুদিনের অভিজ্ঞতা ভবিষ্যতে তোমাকে জব পেতে সহায়তা করবে। আর আমরাতো দেখছিই।

রাজনীতি সচেতন ছেলেটা এরমাঝে চমৎকার একটি সম্পর্ক সৃষ্টি করেছে। একদিন স্থানীয় রেলস্টেশনে দেখলো অস্ট্রেলিয়ান লেবার পার্টির এমপি প্রার্থী একা একা লিফলেট বিলি করছেন। আগামী ২৮ মার্চ এখানে ভোট। এখানকার প্রার্থীরা বাংলাদেশের প্রার্থীদের মতো বড়লোক বা চোর না। বেশিরভাগ ক্ষেত্রে এভাবেই তাদের প্রচার চলে। ছেলেটি যেচে কথা বলে তাকে হেল্প করতে চাইলো। এরপর সে সময় পেলেই তার সঙ্গে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে যায়। আজও তার এমন একটা শিফট করেছে।

আমি চাই আমাদের ছেলেমেয়েরা অস্ট্রেলিয়ায় এসে এভাবে এদেশের মেইনস্ট্রিমের সঙ্গে কাজ করবে। এভাবেই তারা জড়িয়ে এগিয়ে যাবে এদেশের মূলধারার সঙ্গে।

কাল রাতে ঘুমুতে যাবার আগে ছেলেটি আমার চোখ ভিজিয়েছে। ইনবক্সে বললো, ভাই কাল একটা কেক কাটবেন? বললাম, কেন ভাই? বললো, ভাই কাল আমাদের জাতির পিতার জন্মদিন না? বললাম, অবশ্যই কাটবো। কেন যেন এমন ছেলেমেয়ে আজকাল অস্ট্রেলিয়ায় পড়াশুনা করতে কম আসে। যারা আসে তাদের সিংহভাগ, বর্ণচোরা প্রকৃতির। রাজনীতি করেনা বা রাজনীতিতে আগ্রহী না বলে অভিনয় করে যায়। পায়ের নীচে মাটি হয়ে যাওয়ার পর ফেসবুকে দেখি জাতির পিতার প্রতি, তার অনুসারীদের প্রতি এদের ভয়ংকর সব ঘৃণা! অথচ অকৃতজ্ঞরা জানেনা কার কারণে সে আজ বাংলাদেশি এবং এভাবে আজ এ রকম দেশে আসতে পেরেছে। পাকিস্তানিদের প্রতি বিশ্বজুড়ে মানুষের ঘৃণার প্রকৃতি এরা জানেনা।

শুভ জন্মদিন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান!

ফজলুল বারী, প্রবাসী সাংবাদিক

মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। sylhettoday24.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে sylhettoday24.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।

আপনার মন্তব্য

লেখক তালিকা অঞ্জন আচার্য ২ অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী ৪৮ অধ্যাপক ডা. শেখ মো. নাজমুল হাসান ২৯ অসীম চক্রবর্তী ৯ আজম খান ১১ আজমিনা আফরিন তোড়া ১০ আনোয়ারুল হক হেলাল ১ আফসানা বেগম ১ আবদুল গাফফার চৌধুরী ৯ আবু এম ইউসুফ ৩ আবু সাঈদ আহমেদ ৮ আব্দুল করিম কিম ৩২ আব্দুল্লাহ আল নোমান ২ আব্দুল্লাহ হারুন জুয়েল ১০ আমিনা আইরিন ৩ আরশাদ খান ৩ আরিফ জেবতিক ১৮ আরিফ রহমান ১৬ আরিফুর রহমান ২ আলমগীর নিষাদ ১ আলমগীর শাহরিয়ার ৫৪ আশরাফ মাহমুদ ৯ আশিক শাওন ৫ ইনাম আহমদ চৌধুরী ৯ ইমতিয়াজ মাহমুদ ৭৩ ইয়ামেন এম হক ১ এ এইচ এম খায়রুজ্জামান লিটন ১ একুশ তাপাদার ১ এখলাসুর রহমান ৩৭ এনামুল হক এনাম ৫৪ এমদাদুল হক তুহিন ১৯ ওমর ফারুক লুক্স ৩ কবির য়াহমদ ৮৯ কাজল দাস ১০ কাজী মাহবুব হাসান ১ কেশব কুমার অধিকারী ১ খুরশীদ শাম্মী ১৮ গোঁসাই পাহ্‌লভী ১৪ চিররঞ্জন সরকার ৩৫ জফির সেতু ৭ জহিরুল হক বাপি ৪৪ জহিরুল হক মজুমদার ৩ জাকিয়া সুলতানা মুক্তা ৯ জান্নাতুল মাওয়া ২ জাহিদ নেওয়াজ খান ৫ জুনাইদ আহমেদ পলক ২ জুয়েল রাজ ১২৩ ড. এ. কে. আব্দুল মোমেন ১২ ড. কাবেরী গায়েন ২৩ ড. নাদিম মাহমুদ ৩৮ ড. মাহরুফ চৌধুরী ১৫ ড. শাখাওয়াৎ নয়ন ৮ ড. শামীম আহমেদ ৪৫ ডা. আতিকুজ্জামান ফিলিপ ২০ ডা. সাঈদ এনাম ৪ ডোরা প্রেন্টিস ২ তপু সৌমেন ৩ তসলিমা নাসরিন ১০ তানবীরা তালুকদার ৩ তোফায়েল আহমেদ ৩২ দিব্যেন্দু দ্বীপ ৭ দেব দুলাল গুহ ৮ দেব প্রসাদ দেবু ১ দেবজ্যোতি দেবু ২৭ নিখিল নীল ৫ পাপলু বাঙ্গালী ৪ পুলক ঘটক ৫ প্রফেসর ড. মো. আতী উল্লাহ ৫ ফকির ইলিয়াস ২৪ ফজলুল বারী ৬২ ফড়িং ক্যামেলিয়া ২ ফরিদ আহমেদ ৪৪ ফারজানা কবীর খান স্নিগ্ধা ১ বদরুল আলম ৯ বন্যা আহমেদ ৪ বিজন সরকার ৪ বিপ্লব কর্মকার ৭ ব্যারিস্টার জাকির হোসেন ২ ব্যারিস্টার তুরিন আফরোজ ১৮ ভায়লেট হালদার ৩ মারজিয়া প্রভা ৭ মাসকাওয়াথ আহসান ১৯৬ মাসুদ পারভেজ ২ মাহমুদুল হক মুন্সী ৩ মিলন ফারাবী ১ মুজাহিদুল ইসলাম সেলিম ৩ মুনীর উদ্দীন শামীম ১০ মুহম্মদ জাফর ইকবাল ১৫৩ মো. মাহমুদুর রহমান ৬ মো. সাখাওয়াত হোসেন ৩ মোছাদ্দিক উজ্জ্বল ৩ মোনাজ হক ১৪ রণেশ মৈত্র ১৮৩ রতন কুমার সমাদ্দার ১ রহিম আব্দুর রহিম ৫৫ রাজু আহমেদ ৪৪ রুমী আহমেদ ১ রেজা ঘটক ৩৮ লীনা পারভীন ৬ শওগাত আলী সাগর ৫