আজ বুধবার, ০৩ জুন, ২০২৬

Advertise

আমিত্বের আয়নায় প্রতিদিনের মুখোশ!

রাজু আহমেদ  

কাম-কাজ যা করি তার চেয়ে ছবি তুলি বেশি! প্রচার করি আরও বেশি! যতটুকু আমি তার তিনগুণ প্রদর্শন করি। ক্ষমতা থাকলে সকাল-বিকাল সংবাদ সম্মেলনও করি! ব্যানার সাঁটিয়ে বিভিন্নভাবে ছবি নিয়ে পোস্ট করি, ট্যাগ করি অতঃপর ত্যাগ করি! জাহির করার মানসিকতা দিন দিন বাড়ছে! আমি হ্যান, আমি ত্যান!

ছবিতে কেউ যদি করে মন্তব্য-ওয়াও, অসাম, পুরাই অস্থির কিংবা নায়ক-নায়ক লাগছে! আরেকবার আয়না দেখি, গাল নেই ঘষে! আমি যে কী এবং আমি যে কে?-সবকিছু ভুলে গিয়ে উড়ি আকাশে! বাতাস ফুরিয়ে গেলে মাটিতে আছাড় খাই ধপাসে! তবু হুঁশ আসে না! আবার ভাসি, আবার ডুবি!

জীবনে যে একেবারে কিছুই করি না তাও নয়! তবে অধিকাংশ কাজের কেন্দ্রে ছবি! আমিত্ব-বড়ত্ব প্রকাশ ও প্রচারের জন্য বর্তমানে ছবির চেয়ে বড় মাধ্যম নাই। স্মৃতি ধরে রাখার উদ্দেশ্যে যতোটুকু তার চেয়ে অধিক অন্যকে পোড়ানোর জন্য! এই দেখো দেখো আমি কী করেছি, কী পেয়েছি, কী ধরেছি, কী ছেড়েছি! কতো ছবি আর কত গান! জীবনের মান কমছে!

আমাদের বেডরুম পাবলিক হয়ে যায়! চুম্মা দিয়ে চেপে ধরে ছবি দেই! পিষে মেরে ছবি দেই! হাসি যে কোথা থেকে আনি কে জানে! এতো শান্তি অন্তত আমার মনে নাই! খেতে বসে ছবি, গলায় ঝুলে ঝুলে ছবি! আমিও দেই, আপনিও দেন! জীবনের সব সুখ ছবিতে! বাকিটুকুতে ঝগড়া, দূরত্ব আর অবিশ্বাস! দুঃখ তোমায় দিলাম ছুটি, ছবি তুলে লই!

যিনি যতবেশি অকাজের তিনি ততবেশি ছবি তোলেন! আপনার নয়, আমার কথা বলছি! আমাদের পারিবারিক বন্ধন ঠুনকো হয়েছে, সহমর্মিতা হালকা হয়েছে এবং সমঝোতা পাতলা হয়েছে! ছবি তুলে দায়িত্ব শেষ করতে চাই। প্রচার করি, দেখো আমরা কতো সুখে আছি! গোমড়া মুখে তো ভোমরারাও ছবি তোলে না! মানুষ তো জন্মগতভাবেই অভিনয়ে পাক্কা-পোক্ত!

আমার এটা আছে সেটা আছে! আমি আম পাড়ি, ডিম পাড়ি! নিজেকে জাহির করার প্রবণতা দিন দিন বাড়ছে! নিজে কতটুকু সুখী হচ্ছি জানি না তবে অপরের দুঃখের কারণ হচ্ছি! আমি যা প্রকাশ করি, প্রচার করি তার সবকিছু তো আমি না! অথচ আমার মুখোশ দেখে আরেকজন আফসোস করে, হতাশ হয়,নিজেকে অভিশাপ দেয়!

আমার অনেক পোশাক, অনেক শাড়ি। লম্বা করে রেখেছি দাঁড়ি! দু'চারটা আছে নিজস্ব নারী! নিচে রেখেছি দামি গাড়ি! বাসায় আত্মীয় স্বজন ডেকে দেখাবো সে পথে হাঁটি না। চা নাস্তা করাতে হবে- সেটা অসহ্যের কাজ! কাজেই ভার্চুয়ালে প্রকাশ করে, প্রচার করে আমার ধন নাচাই, রুচি দেখাই! ছবিতে সব সৌন্দর্য উন্মুক্ত করে দিয়ে মানুষকে আমন্ত্রণ জানাই! এসো আমাকে হিংসা করে যাও!

ছবিতে আমাদের কোরবানির পশুর দাম বেড়ে যায়! শরীরের রঙ বেড়ে যায়! ভুঁড়ির মেদ চেপে যায়, মাথার টাক ঢেকে যায়! আমি যে কী থেকে কী হয়ে যাই-তাতো নিজেই জানি না! ছবি দেখিয়েই কাউকে কাউকে করে ফেলি দিওয়ানা! ছবিই আমার জীবন-মরণ, ছবিই আমার জান! ধীরে ধীরে খুইয়ে ফেলছি ছিলো যেটুকু মান!

রাজু আহমেদ, কলাম লেখক। ইমেইল: raju69alive@gmail.com

মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। sylhettoday24.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে sylhettoday24.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।

আপনার মন্তব্য

লেখক তালিকা অঞ্জন আচার্য অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী ৪৮ অধ্যাপক ডা. শেখ মো. নাজমুল হাসান ২৮ অসীম চক্রবর্তী আজম খান ১১ আজমিনা আফরিন তোড়া ১০ আনোয়ারুল হক হেলাল আফসানা বেগম আবদুল গাফফার চৌধুরী আবু এম ইউসুফ আবু সাঈদ আহমেদ আব্দুল করিম কিম ৩২ আব্দুল্লাহ আল নোমান আব্দুল্লাহ হারুন জুয়েল ১০ আমিনা আইরিন আরশাদ খান আরিফ জেবতিক ১৮ আরিফ রহমান ১৬ আরিফুর রহমান আলমগীর নিষাদ আলমগীর শাহরিয়ার ৫৪ আশরাফ মাহমুদ আশিক শাওন ইনাম আহমদ চৌধুরী ইমতিয়াজ মাহমুদ ৭৩ ইয়ামেন এম হক এ এইচ এম খায়রুজ্জামান লিটন একুশ তাপাদার এখলাসুর রহমান ৩৭ এনামুল হক এনাম ৫৪ এমদাদুল হক তুহিন ১৯ ওমর ফারুক লুক্স কবির য়াহমদ ৬৪ কাজল দাস ১০ কাজী মাহবুব হাসান কেশব কুমার অধিকারী খুরশীদ শাম্মী ১৮ গোঁসাই পাহ্‌লভী ১৪ চিররঞ্জন সরকার ৩৫ জফির সেতু জহিরুল হক বাপি ৪৪ জহিরুল হক মজুমদার জাকিয়া সুলতানা মুক্তা জান্নাতুল মাওয়া জাহিদ নেওয়াজ খান জুনাইদ আহমেদ পলক জুয়েল রাজ ১১৭ ড. এ. কে. আব্দুল মোমেন ১২ ড. কাবেরী গায়েন ২৩ ড. নাদিম মাহমুদ ৩৭ ড. মাহরুফ চৌধুরী ১২ ড. শাখাওয়াৎ নয়ন ড. শামীম আহমেদ ৪৫ ডা. আতিকুজ্জামান ফিলিপ ২০ ডা. সাঈদ এনাম ডোরা প্রেন্টিস তপু সৌমেন তসলিমা নাসরিন তানবীরা তালুকদার তোফায়েল আহমেদ ৩২ দিব্যেন্দু দ্বীপ দেব দুলাল গুহ দেব প্রসাদ দেবু দেবজ্যোতি দেবু ২৭ নিখিল নীল পাপলু বাঙ্গালী পুলক ঘটক প্রফেসর ড. মো. আতী উল্লাহ ফকির ইলিয়াস ২৪ ফজলুল বারী ৬২ ফড়িং ক্যামেলিয়া ফরিদ আহমেদ ৪৪ ফারজানা কবীর খান স্নিগ্ধা বদরুল আলম বন্যা আহমেদ বিজন সরকার বিপ্লব কর্মকার ব্যারিস্টার জাকির হোসেন ব্যারিস্টার তুরিন আফরোজ ১৮ ভায়লেট হালদার মারজিয়া প্রভা মাসকাওয়াথ আহসান ১৯৪ মাসুদ পারভেজ মাহমুদুল হক মুন্সী মিলন ফারাবী মুজাহিদুল ইসলাম সেলিম মুনীর উদ্দীন শামীম ১০ মুহম্মদ জাফর ইকবাল ১৫৩ মো. মাহমুদুর রহমান মো. সাখাওয়াত হোসেন মোছাদ্দিক উজ্জ্বল মোনাজ হক ১৪ রণেশ মৈত্র ১৮৩ রতন কুমার সমাদ্দার রহিম আব্দুর রহিম ৫৫ রাজু আহমেদ ৪১ রুমী আহমেদ রেজা ঘটক ৩৮ লীনা পারভীন শওগাত আলী সাগর