আজ বুধবার, ০৩ জুন, ২০২৬

Advertise

মানুষের প্রার্থনায় সৌভাগ্যের ঠিকানা

রাজু আহমেদ  

কিছু কিছু মানুষের নিজের ওজনের চেয়ে ভাব/অহংকারের ওজন বেশি। আবার কিছু কিছু মানুষের নিজের ওজনের চেয়ে সততা/বিনয়ের ওজন বেশি। এবার আপনার ভাগ্যের ওজন মাপার পালা। এই দু'জাতের কোন জাতের মানুষ আপনার জীবনে এসেছে? কোন দলের সাথে আপনাকে মিশতে হচ্ছে কিংবা সাথে চলতে হচ্ছে- সেটাই আপনার সুখ/শান্তি নির্ধারণ করছে।

ভেবে দেখুন, যে শান্তি আপনার পৃথিবীতে নাই সে শান্তির জাহাজে সারা দুনিয়ায় ভরে থাকলেও সেটা আপনার জন্য মিছে মায়া। আপনি মানসিকতায় যেমন আপনার সাথে তেমনটা না মিললেও সেটা আপনার জন্য পরীক্ষা। সহ্য করে, ধৈর্য ধরে উৎরে যান। পুরস্কার পাওয়ার ক্ষেত্র কেবল দুনিয়াতেই শেষ নয় বরং আরও বিস্তৃত ময়দান আছে। সবরে জামিল কাউকে ঠকায় না।

কত আফসোস থেকে যায়। সব দুঃখের নিরাময় হয় না। কিছু কথা খোদাকে বলুন। মানুষ আপনার সব দুঃখ ঘোচানোর ক্ষমতা রাখে না। যে আপনার একটা দুটা দুঃখ শোনে সেও হাজারো দুঃখের কথা রবকে জানায়। কাজেই মানুষের মুখাপেক্ষী হয়ে শেষমেশ কোন লাভ হয় না। কৃতজ্ঞ থাকুন, এলাহির নেয়ামত থেকে বঞ্চিত হবেন না।

যত উচ্চে আসীন হোন কখনোই ঔদ্ধত্য দেখাবেন না। যত ক্ষমতা ধারণ করেন কখনোই মানুষের সাথে জুলুম করবেন না। কখনো কখনো কাউকে ঘর থেকে বের করে দিলে আপনাকেও দেশ থেকে বের হয়ে যাওয়া লাগতে পারে। দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হয়েছে এমন প্রতাপশালীর সংখ্যা কি সামান্য ছিল? মাটিতে মিশিয়ে দেয়া হয়ে, সম্মানহানি ঘটেছে কিংবা ক্ষমতা খুইয়েছে- তালিকা দীর্ঘ। নত থাকুন। অহংকার আমল নষ্ট করে।

কোন জীবনের বড়াই করি? আমার অগ্রজ-অনুজের কত শতজন কবরে শুয়ে আছে। রোগে শোকে বিছানায় বেগোড়ে কাতরাচ্ছে কিংবা অনিশ্চিত জীবনের সাথে প্রতিক্ষণে লড়াই করছে। চেষ্টা করুন সৎভাবে বাঁচতে। মানুষের তালিকা থেকে যাতে নাম বাদ না যায়। জুলুম-অত্যাচারের কোন অংশে আমি যেন জালেম কিংবা জালেমের অংশ না হই। মাজলুম হওয়ায় সৌন্দর্য আছে। সমগ্র দুনিয়ার সব মাখলুক মাজলুমের পক্ষে রবের দরবারে দোয়া করে, মুক্তির আর্জি জানায়।

দম্ভ-অহংকারের পোশাক আমার শরীরে না জড়াক। মানুষের বদদোয়ায়, অভিশাপে কিংবা দীর্ঘশ্বাসে আমার নাম যেন না থাকে। মানুষের প্রার্থনায় বসবাসের চেয়ে সৌভাগ্যের আর কিছুই নেই। আমার সমালোচনা হয়, পাছে লোকে মন্দ মানুষ কয় কিংবা তীব্র ঘৃণায় স্মরণ করে- এমন দিন আসার আগে মৃত্যুর ফেরেশতা যেন শিয়রে দাঁড়ায়। যদি মানুষের ভালোবাসা না মেলে তবে মানবজীবনের সব আয়োজন অনর্থক হয়ে গেলো।

রাজু আহমেদ, কলাম লেখক। ইমেইল: raju69alive@gmail.com

মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। sylhettoday24.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে sylhettoday24.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।

আপনার মন্তব্য

লেখক তালিকা অঞ্জন আচার্য অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী ৪৮ অধ্যাপক ডা. শেখ মো. নাজমুল হাসান ২৮ অসীম চক্রবর্তী আজম খান ১১ আজমিনা আফরিন তোড়া ১০ আনোয়ারুল হক হেলাল আফসানা বেগম আবদুল গাফফার চৌধুরী আবু এম ইউসুফ আবু সাঈদ আহমেদ আব্দুল করিম কিম ৩২ আব্দুল্লাহ আল নোমান আব্দুল্লাহ হারুন জুয়েল ১০ আমিনা আইরিন আরশাদ খান আরিফ জেবতিক ১৮ আরিফ রহমান ১৬ আরিফুর রহমান আলমগীর নিষাদ আলমগীর শাহরিয়ার ৫৪ আশরাফ মাহমুদ আশিক শাওন ইনাম আহমদ চৌধুরী ইমতিয়াজ মাহমুদ ৭৩ ইয়ামেন এম হক এ এইচ এম খায়রুজ্জামান লিটন একুশ তাপাদার এখলাসুর রহমান ৩৭ এনামুল হক এনাম ৫৪ এমদাদুল হক তুহিন ১৯ ওমর ফারুক লুক্স কবির য়াহমদ ৬৪ কাজল দাস ১০ কাজী মাহবুব হাসান কেশব কুমার অধিকারী খুরশীদ শাম্মী ১৮ গোঁসাই পাহ্‌লভী ১৪ চিররঞ্জন সরকার ৩৫ জফির সেতু জহিরুল হক বাপি ৪৪ জহিরুল হক মজুমদার জাকিয়া সুলতানা মুক্তা জান্নাতুল মাওয়া জাহিদ নেওয়াজ খান জুনাইদ আহমেদ পলক জুয়েল রাজ ১১৭ ড. এ. কে. আব্দুল মোমেন ১২ ড. কাবেরী গায়েন ২৩ ড. নাদিম মাহমুদ ৩৭ ড. মাহরুফ চৌধুরী ১২ ড. শাখাওয়াৎ নয়ন ড. শামীম আহমেদ ৪৫ ডা. আতিকুজ্জামান ফিলিপ ২০ ডা. সাঈদ এনাম ডোরা প্রেন্টিস তপু সৌমেন তসলিমা নাসরিন তানবীরা তালুকদার তোফায়েল আহমেদ ৩২ দিব্যেন্দু দ্বীপ দেব দুলাল গুহ দেব প্রসাদ দেবু দেবজ্যোতি দেবু ২৭ নিখিল নীল পাপলু বাঙ্গালী পুলক ঘটক প্রফেসর ড. মো. আতী উল্লাহ ফকির ইলিয়াস ২৪ ফজলুল বারী ৬২ ফড়িং ক্যামেলিয়া ফরিদ আহমেদ ৪৪ ফারজানা কবীর খান স্নিগ্ধা বদরুল আলম বন্যা আহমেদ বিজন সরকার বিপ্লব কর্মকার ব্যারিস্টার জাকির হোসেন ব্যারিস্টার তুরিন আফরোজ ১৮ ভায়লেট হালদার মারজিয়া প্রভা মাসকাওয়াথ আহসান ১৯৪ মাসুদ পারভেজ মাহমুদুল হক মুন্সী মিলন ফারাবী মুজাহিদুল ইসলাম সেলিম মুনীর উদ্দীন শামীম ১০ মুহম্মদ জাফর ইকবাল ১৫৩ মো. মাহমুদুর রহমান মো. সাখাওয়াত হোসেন মোছাদ্দিক উজ্জ্বল মোনাজ হক ১৪ রণেশ মৈত্র ১৮৩ রতন কুমার সমাদ্দার রহিম আব্দুর রহিম ৫৫ রাজু আহমেদ ৪১ রুমী আহমেদ রেজা ঘটক ৩৮ লীনা পারভীন শওগাত আলী সাগর