আজ বুধবার, ০৩ জুন, ২০২৬

Advertise

মৃত্যু মিছিলে মহাসড়ক

শুভাশিস ব্যানার্জি শুভ  

চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৫ তারিখ। বাংলাদেশ ব্যুরো অব ম্যানপাওয়ার (বিএমইটি)-এর সাবেক উপ পরিচালক গোপেশ চন্দ্র সান্যাল রাতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য মুক্তাগাছা থেকে নারায়ণগঞ্জ অভিমুখে রওনা দেন। একটি মাইক্রোবাসে তাঁর পরিবার পরিজনের প্রায় ১০ জন সদস্য ছিলের তাঁর যাত্রা সঙ্গী। গাজীপুরে তাঁদের মাইক্রোবাসটিকে পিষে দিয়ে চলে যায় নিয়ন্ত্রণহীন ট্রাক। নিমেষেই লণ্ডভণ্ড হয়ে যায় সবকিছু। আশপাশের লোকজন ছুটে আসেন উদ্ধার করতে। তাঁরা যাদের উদ্ধার করেন তাদের দুই জন মৃত অর্থাৎ 'স্পট ডেথ'। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। মৃতদের মধ্যে রয়েছেন, গোপেশ চন্দ্র সান্যাল এবং তাঁর পরিবারের ৬ মাস বয়সী শিশু। যদি প্রশ্ন করা হয়, কখন এবং কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? সেটির ধারণা পাওয়া যায় সংশ্লিষ্ট প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়।

এর পরের প্রশ্নটি এমনটি ঘটলো কেন? সেই উত্তর কারও জানা নেই। তবে, একটু গভীরে চিন্তা করলে এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া অসম্ভব নয়। গভীরে যাওয়ার আগে হালকা উত্তরটি হচ্ছে, "এমন ঘটনা হরহামেশা-ই ঘটে। প্রতিকার নেই। প্রতিরোধও নেই। অধিকাংশ ক্ষেত্রে ভিকটিম মামলা করেন না, ফলে পুলিশের এখানে করার কিছু নেই। মামলা হলে, পুলিশ ব্যবস্থা নিতে পারে, অন্যথায় পুলিশ কী করবে? কাকে আটক করবে? কোন অভিযোগের ভিত্তিতে আটক করবে?" হালকা প্রশ্নের উত্তরে ভারী জবাব দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান। তাঁর কাছে এটি কোনো উল্লেখযোগ্য ঘটনা নয়। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আর ছয় মাস বয়েসী শিশুর মৃত্যু কোনো ব্যাপার নয়! কিন্তু সকালের এই উত্তর, এই প্রেক্ষাপট কী সন্ধ্যায় পাল্টে যেতে পারে? হ্যাঁ, পারে। যদি কোনো প্রভাবশালী ব্যক্তি ভিকটিম হয়, তখন।

একটি জাতীয় দৈনিকের অনলাইন ভার্সনে 'গাজীপুরে বাসের ধাক্কায় নওগাঁ ডিবির ওসি নিহত, আহত স্ত্রী'——শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। রাত ১১ টা ৫৯ মিনিটে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, "গাজীপুর মহানগরের তিনসড়ক এলাকায় রাস্তা পারাপারের সময় 'পথের সাথী' পরিবহন নামে বাসের ধাক্কায় নওগাঁ জেলার ডিবি পুলিশের ওসি মোস্তাফিজ হাসান নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর পুলিশ লাইনসের সামনে এ ঘটনায় তার স্ত্রী আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহত মোস্তাফিজ হাসান (৫২) রাজশাহী মহানগরের মতিহার থানার কাজলা গ্রামের আক্তার হোসেনের ছেলে। তিনি নওগাঁ জেলার ডিটেকটিভ ব্রাঞ্চের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, জেলা পুলিশ লাইনসের সামনে রাস্তা পারাপারের সময় একটি বাস ধাক্কা দেয়। এতে নওগাঁ জেলার ডিবির ওসি মোস্তাফিজ হাসান নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী লতিফা জেসমিন (৪৮) গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মোস্তাফিজ হাসান ও তার স্ত্রী গাজীপুর জেলা পুলিশ লাইনসের বিপরীত পাশে ব্যক্তিগত প্রাইভেটকার দাঁড় করিয়ে রাস্তা পার হয়ে পুলিশ লাইনসের গেট সংলগ্ন দোকানে আসেন। পার্কিং করে রাখা প্রাইভেটকারে ফিরে যাওয়ার সময় চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়িগামী 'পথের সাথী' পরিবহনের একটি বাস মোস্তাফিজ ও স্ত্রী লতিফা জেসমিনকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। তাৎক্ষণিক পুলিশ লাইনসের সামনে থাকা পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় চালকসহ বাসটিকে আটক করা হয়েছে। নওগাঁ জেলা পুলিশ সুপার মো. সাফিউল সারোয়ার বলেন, মোস্তাফিজ হাসান ছুটিতে স্বজনদের কাছে গিয়েছিলেন।

এই দুটি দুর্ঘটনাকে পাশাপাশি রাখলে যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য দেখা যাচ্ছে, সেগুলো হলো:
১. তাৎক্ষণিকভাবে পুলিশ আহতদের উদ্ধার করে এবং গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
২. সেখানে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজকে মৃত ঘোষণা করেন।
৩. তার স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
৪. এ ঘটনায় চালকসহ বাসটিকে আটক করা হয়েছে।
৫. ঘাতক বাস (পথের সাথী)-কে সেটির চালকসহ আটক করা হয়েছে। কোনো মামলা করার আগেই পুলিশ সেটা করেছে।
৬. সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, "ওসি মোস্তাফিজ হাসান সড়কের পাশে প্রাইভেটকারটি রেখে তার স্ত্রী লতিফা জেসমিনসহ পুলিশ লাইনে প্রবেশ করেন। পরে রাস্তা পার হওয়ার সময় শিববাড়ি থেকে কাপাসিয়াগামী 'পথের সাথী' পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। পুলিশ ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোস্তাফিজ হাসানকে মৃত ঘোষণা করেন।"

তিনি জানান, "গুরুতর আহত লতিফা জেসমিনকে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসের চালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।" [ওসি'র এই বক্তব্যটি অপর একটি জাতীয় দৈনিকের অনলাইন ভার্সন থেকে সংগৃহীত। সেই পত্রিকার সংবাদ শিরোনাম 'গাজীপুরে বাসচাপায় নওগাঁর ডিবির ওসি নিহত', সংবাদটি রাত ০১টা ৩৮ মিনিটে প্রকাশিত]

সাদৃশ্য ও বৈসাদৃশ্যের যে রূপ ফুটে উঠেছে, সেটি অত্যন্ত মর্মান্তিক। প্রথম ঘটনায় আহতরা পুলিশের কোনো প্রকার সহযোগিতা পায়নি। অপরিচিত এলাকায় এবং আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা সেবা নিতে নিজে যাওয়া সহজ ব্যাপার নয়। এক ঝটকায় হয়তো গুরুতর আহত হয়েও, তাঁরা হয়তো জীবিত ছিলেন, যাদের 'স্পট ডেথ' ঘোষণা করা হয়েছে। নিহত গোপেশ চন্দ্র সান্যালের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, তাঁর দেহটি রাস্তার পাশে দীর্ঘক্ষণ পড়ে ছিল। তাৎক্ষনিক চিকিৎসা পেলে হয়তো তিনি প্রাণে বেঁচে যেতেন। তাঁর দুই ছেলে। তন্ময় সান্যাল ও তমাল সান্যাল। দুইজনেই সরকারি চাকরিজীবী। তাঁর সহধর্মীণী গায়ত্রী সান্যাল অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। নিয়তির বিধানে তাঁরা সেই সময় সেই স্থানে ছিলেন না। গোপেশ চন্দ্র সান্যালের মরদেহটি সৎকার করার জন্য ডেড সার্টিফিকেট জোগাড় করতে অনেক কাঠখড় পোহাতে হয়েছে। তিনি সেই সব সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, যেই সব সুবিধা নওগাঁ জেলার ডিবি পুলিশের ওসি মোস্তাফিজ হাসান পেয়েছেন। তাঁর লাশের 'ডেড সার্টিফিকেট' জোগাড় করতে কসরত করতে হয়নি, গাজীপুর পুলিশ সেটা ম্যানেজ করে দিয়েছেন।

প্রতিদিন আমরা সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর দেখি। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত পাঁচ বছরে সারা দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৩০ হাজার ৭৭৩টি। এসব দুর্ঘটনায় মারা গেছেন ৩৩ হাজার ২৪৬ জন, এদের মধ্যে ৪ হাজার ৮০৬টি শিশু মারা গেছে। আহত হয়েছেন আরও প্রায় ৫১ হাজার মানুষ। সড়কের দুর্ঘটনার এই তথ্য শতভাগ সঠিক নয়। এগুলো সাধারণত পুলিশের নথি ভিত্তিক প্রতিবেদন। গোপেশ চন্দ্র সান্যালের ঘটনা পুলিশের নথিভুক্ত নয়। সুতরাং সড়ক দুর্ঘটনা নিয়ে যেসকল প্রতিবেদন তৈরি করা হয়, সেসবে এই ঘটনাটির কোনো উল্লেখ থাকবে না। এভাবেই শত শত ঘটনার কোনো দালিলিক প্রমাণ থাকে না। তবুও যেসব যৎসামান্য ঘটনার পরিপ্রেক্ষিতে এই ধরণের প্রতিবেদন তৈরি করা হয়, সেগুলো সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অজানা নয়। তারা কেন তাদের দায়িত্ব পালন করছেন না? এমন অসংখ্য 'কেন' আছে, যেগুলোর উত্তর সাধারণ মানুষ জানলেও সংশ্লিষ্টদের দৃষ্টিগোচর হয় না।

দেশে প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় অগুনতি প্রাণ ঝরছে, অনেকে আহত হয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছে। দুর্ঘটনায় মৃত্যুর মিছিল কিছুতেই থামছে না। দুর্ঘটনা রোধে সরকারের পক্ষ থেকে নানান পদক্ষেপ গ্রহণের কথা শোনা যায়, কিন্তু সেসব বাস্তবায়নের নজির নেই বললেই চলে। দুর্ঘটনা কমেনি। বেপরোয়া যান চলাচল বন্ধ হয়নি। এতে বোঝা যায়, দুর্ঘটনা রোধের পদক্ষেপগুলোয় অথবা সেসব কার্যকর করার ক্ষেত্রে নানান গলদ রয়েছে। এসব গলদ গুলো সংস্কার অতি জরুরি।

সড়কের নিরাপত্তা একটি অতি গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু। এই ইস্যুতে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন। সড়ক পরিবহন আইন যথাযথভাবে বাস্তবায়ন করতে পারলে হয়তো সড়কে নিত্যদিন মৃত্যুর সংখ্যা কিছুটা হলেও কমবে। আনন্দের আমেজে ঘর থেকে বের হয়ে, সেই ঘরে লাশ হয়ে ফেরার নিষ্ঠুর বাস্তবতা হয়তো রাতারাতি বদল হবে না। গত কয়েক দশকে দেশে সড়ক যোগাযোগব্যবস্থায় অবকাঠামোগত উন্নয়ন হলেও কেন দেশের সড়ক-মহাসড়কগুলো ভয়ংকর মৃত্যুফাঁদে পরিণত হয়েছে, তা বহুল আলোচিত। সমস্যাগুলোর সমাধানে কী করণীয় তা-ও বহুল আলোচিত। বাস্তবতা হচ্ছে, এসব আলোচনা- সমালোচনার মারপ্যাঁচে অপরাধীরা যেমন পার পাচ্ছে, তেমনি দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি, হচ্ছেও না। পরিস্থিতির এহেন ধারাবাহিকতা অব্যাহত থাকলে, আজ না হয় কাল আমাদেরও শেষ পরিণতি হবে গোপেশ চন্দ্র সান্যালের মতো—যা কোনোভাবেই কাম্য নয়!

মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। sylhettoday24.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে sylhettoday24.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।

আপনার মন্তব্য

লেখক তালিকা অঞ্জন আচার্য অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী ৪৮ অধ্যাপক ডা. শেখ মো. নাজমুল হাসান ২৮ অসীম চক্রবর্তী আজম খান ১১ আজমিনা আফরিন তোড়া ১০ আনোয়ারুল হক হেলাল আফসানা বেগম আবদুল গাফফার চৌধুরী আবু এম ইউসুফ আবু সাঈদ আহমেদ আব্দুল করিম কিম ৩২ আব্দুল্লাহ আল নোমান আব্দুল্লাহ হারুন জুয়েল ১০ আমিনা আইরিন আরশাদ খান আরিফ জেবতিক ১৮ আরিফ রহমান ১৬ আরিফুর রহমান আলমগীর নিষাদ আলমগীর শাহরিয়ার ৫৪ আশরাফ মাহমুদ আশিক শাওন ইনাম আহমদ চৌধুরী ইমতিয়াজ মাহমুদ ৭৩ ইয়ামেন এম হক এ এইচ এম খায়রুজ্জামান লিটন একুশ তাপাদার এখলাসুর রহমান ৩৭ এনামুল হক এনাম ৫৪ এমদাদুল হক তুহিন ১৯ ওমর ফারুক লুক্স কবির য়াহমদ ৬৪ কাজল দাস ১০ কাজী মাহবুব হাসান কেশব কুমার অধিকারী খুরশীদ শাম্মী ১৮ গোঁসাই পাহ্‌লভী ১৪ চিররঞ্জন সরকার ৩৫ জফির সেতু জহিরুল হক বাপি ৪৪ জহিরুল হক মজুমদার জাকিয়া সুলতানা মুক্তা জান্নাতুল মাওয়া জাহিদ নেওয়াজ খান জুনাইদ আহমেদ পলক জুয়েল রাজ ১১৭ ড. এ. কে. আব্দুল মোমেন ১২ ড. কাবেরী গায়েন ২৩ ড. নাদিম মাহমুদ ৩৭ ড. মাহরুফ চৌধুরী ১২ ড. শাখাওয়াৎ নয়ন ড. শামীম আহমেদ ৪৫ ডা. আতিকুজ্জামান ফিলিপ ২০ ডা. সাঈদ এনাম ডোরা প্রেন্টিস তপু সৌমেন তসলিমা নাসরিন তানবীরা তালুকদার তোফায়েল আহমেদ ৩২ দিব্যেন্দু দ্বীপ দেব দুলাল গুহ দেব প্রসাদ দেবু দেবজ্যোতি দেবু ২৭ নিখিল নীল পাপলু বাঙ্গালী পুলক ঘটক প্রফেসর ড. মো. আতী উল্লাহ ফকির ইলিয়াস ২৪ ফজলুল বারী ৬২ ফড়িং ক্যামেলিয়া ফরিদ আহমেদ ৪৪ ফারজানা কবীর খান স্নিগ্ধা বদরুল আলম বন্যা আহমেদ বিজন সরকার বিপ্লব কর্মকার ব্যারিস্টার জাকির হোসেন ব্যারিস্টার তুরিন আফরোজ ১৮ ভায়লেট হালদার মারজিয়া প্রভা মাসকাওয়াথ আহসান ১৯৪ মাসুদ পারভেজ মাহমুদুল হক মুন্সী মিলন ফারাবী মুজাহিদুল ইসলাম সেলিম মুনীর উদ্দীন শামীম ১০ মুহম্মদ জাফর ইকবাল ১৫৩ মো. মাহমুদুর রহমান মো. সাখাওয়াত হোসেন মোছাদ্দিক উজ্জ্বল মোনাজ হক ১৪ রণেশ মৈত্র ১৮৩ রতন কুমার সমাদ্দার রহিম আব্দুর রহিম ৫৫ রাজু আহমেদ ৪১ রুমী আহমেদ রেজা ঘটক ৩৮ লীনা পারভীন শওগাত আলী সাগর