Advertise
নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬১৭ জনে। একই সময়ে সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে আরও ৪৪০ জনের শরীরে। এছাড়া এই চব্বিশ ঘণ্টায় সিলেটে হাসপাতালে ও বাড়ি চিকিৎসাধীন আরও ৪৭৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫১ জন করোনা আক্রান্ত রোগী।
বিস্তারিত