১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২১:২৭
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজের এম সাইফুর রহমান ভবনে অনুষ্ঠান শুরু হয়। সভায় খসড়া গঠনতন্ত্র উপস্থাপন ও পর্যালোচনা শেষে অনুমোদন হয়।
অ্যালামনাইর আহবায়ক মোহাম্মদ বিলাল উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আব্দুল জলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলা বিভাগের সাবেক শিক্ষাথী মাহবুবুজ্জামান চৌধুরী, বিশ্বনাথ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাপসী চক্রবর্তী লিপি, নর্থইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী, ইমরান আহমদ মহিলা কলেজের অধ্যক্ষ ড. এনামুল হক সরদার, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোছা. নীলুফার খানম, মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আবিদুর রহমান, এমসি কলেজের সহযোগী অধ্যাপক অঞ্জনা রানী দে, মদন মোহন কলেজের সহকারী অধ্যাপক হোসনে আরা কামালী, ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মুক্তি বড়ুয়া, দক্ষিণ সুরমা সরকারি কলেজের সহকারী অধ্যাপক পলাশ রঞ্জন দাশ, সাংবাদিক মুক্তাদির আহমদ মুক্তা, রাগিব রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খালেদ উদদীন, এমসি কলেজের সহকারী অধ্যাপক কানন কান্তি দাস, মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন প্রমুখ।
আপনার মন্তব্য