সিলেটটুডে ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৩১

বালাগঞ্জ সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বালাগঞ্জ সরকারি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ক্যাম্পাসে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমিতা রাণী দাসের সভাপতিত্বে ও প্রভাষক আকরাম হোসেনের পরিচালনায় বক্তারা বলেন- আজকের প্রজন্ম আগামী দিনে বালাগঞ্জসহ এ অঞ্চলে নেতৃত্ব দিবে। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের। শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সক্রিয় হলে শিক্ষাব্যবস্থা মসৃণ হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য, প্রভাষক সঞ্জিব কান্তি ধর, কৃষ্ণা দেব, সাথী রানী দাস, অশোক রঞ্জন তালুকদার, বুলবুল আহমদ, মিহির রঞ্জন তালুকদার প্রমুখ।

উপস্থিত ছিলেন সহকারী গ্রন্থাগারিক সেলিম হোসেন, হিসাব সহকারী নারায়ন চন্দ্র দাস, অফিস সহকারী আবুল বাশার, সোহেল মিয়া।

আপনার মন্তব্য

আলোচিত