শাবি প্রতিনিধি

০৮ মে, ২০১৬ ১৮:৫২

শাবি শিক্ষার্থীর মৃত্যুতে উপাচার্যের শোক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ২য় বর্ষ ২য় সেমিস্টারের ছাত্র বিশ্বজিৎ মল্লিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া।

রোববার এক শোকবাণীতে তিনি মেধাবী এ ছাত্রের অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি নিহতের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, শনিবার মধ্য রাতে বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী বড়গুল এলাকার ‘সুরমা নীড়’ নামক দোতলা একটি মেস থেকে বিশ্বজিৎ মল্লিকের ঝুলন্ত লাশ উদ্ধার করে জালালাবাদ থানা পুলিশ। সে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার সোনাকান্দা গ্রামের যাদব মল্লিকের ছেলে।

আপনার মন্তব্য

আলোচিত