০৫ জুন, ২০১৬ ০০:৪৮
সাংস্কৃতিক কর্মকান্ড, উদ্যোক্তা, আউটস্ট্যান্ডিং পারফরমেন্সসহ মোট দশ ক্যাটাগরিতে অবদানের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ কৃতি শিক্ষার্থী ও সংগঠনকে বিশেষ সম্মাননা পুরুস্কার প্রদান করেছে ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’।
শনিবার বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘সাস্টসিসি ফেস্টিভ্যাল-২০১৬’ অনুষ্ঠানে এ ১০ কৃতি শিক্ষার্থকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া।
১০টি ক্যাটাগরির মধ্যে মানবতায় অবদানের জন্য আহসানুল কবির বরণ, থিয়েটারে এ.বি রাজিব, উদ্যোক্তা হিসেবে শেখ শিব্বির হোসেন, সাহিত্যে প্রবাল দ্বীপ, মিউজিকে মৌমিতা ভদ্র, খেলাধুলায় মাহমুদুল ইসলাম, ফটোগ্রাফিতে আবু আশরাফ দুলন ও বিতর্কে সম্মাননা পুরুস্কার লাভ করেন সাবাহ সরোয়ার। এছাড়া ইনোভেশন ও আউটস্ট্যান্ডিং পারফরমেন্সে অবদানের জন্য দুটি সংগঠন রোবো সাস্ট ও ডাউন টু দ্যা ওয়ারকে সম্মাননা প্রদান করা হয়।
এদিকে সাস্ট ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত এ ফেস্টিভ্যালে সংগঠনের চতুর্থ নির্বাহী কমিটির তালিকা প্রকাশ করা হয়। নব গঠিত এ কমিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাকিব আহমেদকে সভাপতি করে ও ব্যবসায় প্রশাসন বিভাগের মোস্তাফিজুর রহমান মিল্টনকে সাধারণ সম্পাদক করে মোট ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের স্বপন আহমেদকে এবং অফিস সম্পাদক হিসেবে ব্যবসায় প্রশাসন বিভাগের সাফাকাত সালেকিন তিমুকে মনোনিত করা হয়।
এছাড়া সাস্ট ক্যারিয়ার ক্লাবের দ্বিবার্ষিক ম্যাগাজিন স্ফুরণ’র মোড়ক উন্মোচনও করা হয়।
সাস্ট ক্যারিয়ার ক্লাবের সভাপতি উত্তম দাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. আখতারুল ইসলাম, সাস্ট ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মোজাম্মেল হক এবং বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও আমিন মুহাম্মদ গ্রুপের চিফ মার্কেটিং অফিসার তানভীরুল ইসলাম সুমন প্রমুখ।
আপনার মন্তব্য