১৭ জুলাই, ২০১৬ ১৬:২৪
ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারি এবং কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের গেটে সংঘটিত জঙ্গী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) শিক্ষকরা।
বর্বরোচিত এ হামলায় জড়িত জঙ্গিগোষ্ঠী এবং তাদের মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।
রোববার (১৭ জুলাই) এক বিবৃতিতে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দের আহবায়ক অধ্যাপক আখতারুল ইসলাম এ নিন্দা জানান।
বিবৃতিতে তিনি জানান, জঙ্গীবাদ দেশ, জাতি, ধর্ম ও মানবতার শত্রু। তিনি সবাইকে জঙ্গীবাদ প্রতিহত করে জাতীয় অগ্রগতিতে অবদান রাখার আহ্বান জানান।
আপনার মন্তব্য