সিলেটটুডে ডেস্ক

১৮ জুলাই, ২০১৬ ১৫:২৫

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল গেটে ছাত্রলীগের তালা, শাটল ট্রেন অবরোধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগে সদ্য অনুমোদিত কমিটিতে পদ বঞ্চিত ও অসন্তুষ্ট ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয় মেইন গেটে তালা লাগিয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনও অবরোধ করে রেখেছে তারা।

সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

আজ সোমবার সদ্য অনুমোদিত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটিতে ত্যাগিদের মূল্যায়ন না করে অক্ষম ও অযোগ্যদের কমিটিতে রাখায় ক্ষুব্ধ হয় ছাত্রলীগের এক পক্ষ। পরে ছাত্রলীগের এই পক্ষটি বিশ্ববিদ্যালয় মেইন গেটে তালা লাগিয়ে বাইরে বিক্ষোভ করে। দুপুরের বিশ্ববিদ্যালয় থেকে শহরমুখী শাটল ট্রেনটিও অবরোধ করে রাখে তারা।

বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, ‘ছাত্রলীগের কিছু কর্মী বিশ্ববিদ্যালয় মেইন গেটে তালা লাগিয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয় পুলিশ ও সহকারী প্রক্টররা সেখানে আছেন। আমরা কথা বলে সমাধানের চেষ্টা করছি।’

হাটহাজারী থানার ওসি ইসমাইল হোসেন জানান, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তারা।’

উল্লেখ্য, গত বছরের ২০ জুলাই দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠনের পর সাত মাসে চার দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর গত ৯ ফেব্রুয়ারি কেন্দ্র থেকে বিশ্ববিদ্যালয় কমিটির কার্যক্রম স্থগিত করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত