ডেস্ক রিপোর্ট

২৭ মার্চ, ২০১৫ ১৯:১৯

শাবিপ্রবিতে ২০১৪-১৫ ব্যাচের ওরিয়েন্টেশন শনিবার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ সম্মান  ১ম বর্ষ ১ম সেমিস্টারের ওরিয়েন্টেশন শনিবার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন শাবিপ্রবির মাননীয় উপাচার্য্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া।

এদিকে ওরিয়েন্টশন এর দিন ক্যা¤পাসে সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ থাকবে বলে জানান ভারপ্রাপ্ত প্রক্টর মো. এমদাদুল হক। 

এছাড়া নবীন শিক্ষার্থীদের র‌্যাগিংসহ কোন ধরণের হয়রানি করলে কঠোর শাস্তিমূলক ব্যাবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত