সিলেটটুডে ডেস্ক

৩১ অক্টোবর, ২০১৬ ২৩:১৮

শাবি ও সিকৃবির ২ জন সহ ‘ইউজিসি অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ১৯ শিক্ষক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মনির উদ্দিন আহমেদ এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. মাছুদুর রহমানসহ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ‘ইউজিসি অ্যাওয়ার্ড’ পাচ্ছেন। বিভিন্ন বিষয়ে গবেষণায় বিশেষ অবদানের জন্য তাদেরকে পুরস্কৃত করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

আগামী বুধবার (২ নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

ইউজিসি কর্মকর্তারা জানান, ২০১৫ সালে গবেষণার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. জগন্নাথ বড়ুয়া, বেসরকারি উত্তরা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রভাষক মোহাম্মদ বদরুজ্জামান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মনির উদ্দিন আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আহমদ হুমায়ুন কবির, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. ইফতেখার শামস্, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গোলাম মোহাম্মদ ভূঞা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ অছিয়র রহমান, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আয়শা আখতার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. মাছুদুর রহমানকে পুরস্কার দেওয়া হবে।

এছাড়া ২০১৪ সালে গবেষণায় পুরস্কারের জন্য মনোনীতরা হলেন—রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. অসিত রায়, বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক আবদুল্লাহ-আল-আরিফ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রণব কুমার পাণ্ডে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, বুয়েটের সহযোগী অধ্যাপক ড. নাসরীন আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. মমিনুল ইসলাম, রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির প্রভাষক মো. ইমরান হাসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. শেখ জামাল উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্বারা সিদ্দিকা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান।

আপনার মন্তব্য

আলোচিত