রাবি প্রতিনিধি

১৫ নভেম্বর, ২০১৬ ২২:০২

প্রতীকী রক্ত ঢেলে রাবি শিক্ষার্থী লিপু হত্যার বিচার দাবি

রাস্তায় প্রতীকী রক্ত ঢেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার বিচার দাবি করেছে বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করে।

এসময় শিক্ষার্থীরা বলেন, লিপুর হত্যাকাণ্ডের আজ প্রায় এক মাস পূর্ণ হতে চললো, কিন্তু এ হত্যা মামলার দৃশ্যত কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। পুলিশি পাহারায় হলের ভিতরে যখন একজন শিক্ষার্থী খুন হয়, তখন এই ক্যাম্পাসে আমাদের আর কোন নিরাপত্তা নেই।

এসময় শিক্ষার্থীরা লিপু হত্যা মামলার দ্রুত অগ্রগতি ও সুষ্ঠু বিচার দাবি করেন এবং বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এরআগে শিক্ষার্থীরা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এ মামলার তদন্ত কর্মকর্তা অশোক চৌহান জানান, ‘রুমমেট মনিরুলের দেওয়া তথ্যের ভিত্তিতে কাজ করা হচ্ছে। তবে একটু সময় লাগবে।’

আপনার মন্তব্য

আলোচিত