শাবিপ্রবি প্রতিনিধি

১৬ নভেম্বর, ২০১৬ ২০:২০

শাবিতে আন্ত:বিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এফইটি বিভাগ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় টানা ২য় বারের মতো চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি (এফইটি) বিভাগ।

বুধবার (১৬ নভেম্বর) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গণিত বিভাগকে ২৩-১৪  পয়েন্টের ব্যবধানে হারায় এফইটি বিভাগ। ফাইনাল খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন শাবি উপাচার্য অধ্যাপক ড. মু. আমিনুল হক ভূঁইয়া। তিনি সুষ্ঠু ও সুন্দরভাবে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, এফইটি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, প্রফেসর ড. ইফতেখার আহমেদ ও শারীরিক ও ক্রীড়া দপ্তরের পরিচালক সউদ বিন আম্বিয়া প্রমুখ।

বিজয়ী এফইটি টিমের ম্যানেজার ও বিভাগের সহকারী অধ্যাপক আফজাল হোসাইন বলেন, টানা ২য় বারের মতো চ্যাম্পিয়ন হতে পেরে আমরা খুবই গর্বিত, দলের সব খেলোয়াড়দের কঠোর পরিশ্রম ও বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপ্রেরণায় আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি।

আপনার মন্তব্য

আলোচিত