০৫ ডিসেম্বর, ২০১৬ ১৮:৫৯
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য সংগঠন 'থিয়েটার সাস্ট' ৮ ডিসেম্বর তাদের জন্মজয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। ৭ ও ৮ ডিসেম্বর তারা এই অনুষ্ঠান পালন করবে।
অনুষ্ঠানমালায় ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে সন্ধ্যা ৬ টায় মঞ্চস্থ হবে ‘থিয়েটার সাস্ট’-এর ২৭ তম প্রযোজনা নাটক ‘সোনার হরিণ’। আর ৮ ডিসেম্বর থাকছে দিনব্যাপী পিঠা উৎসব, আনন্দ র্যালি এবং সন্ধ্যায় ফানুস উড্ডয়ন ও ক্যাম্পফায়ার।
সোনার হরিণ নাটকটি রচনা করেন নুরুল করিম নাসিম। ওমর ফারুক দিপুর নির্দেশনা দেয়া নাটকটি পুন:নির্দেশনা দিয়েছেন মো. ইউসুফ হোসাইন। সাথে সহ-নির্দেশক হিসেবে আছেন মো. মঈনুল হোসেন বকুল।
উল্লেখ্য, এটি নাটকটির তৃতীয় প্রদর্শনী এবং এই প্রদর্শনী নিয়ে থিয়েটার সাস্ট এর প্রদর্শনী সংখ্যা হবে ১০৯টি। আর এর সাথে থিয়েটার সাস্ট-এর সৃজনে, মননে, রঙ্গমঞ্চে ১৯ বৎসর পূর্ণ হবে।
আপনার মন্তব্য