সিওমেক প্রতিনিধি

১০ ডিসেম্বর, ২০১৬ ২২:১৮

ওসমানী মেডিকেলে মেডিসিন ক্লাবের ১৯ তম কেন্দ্রীয় সম্মেলন সম্পন্ন

মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী রক্ত এবং ভ্যাক্সিনেশন সরবরাহকারী প্রতিষ্ঠান "মেডিসিন ক্লাব" এর ১৯তম কেন্দ্রীয় সম্মেলন হয়ে গেলো সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজে।

এ সম্মেলন দেশের প্রায় সব মেডিকেল কলেজ থেকে শিক্ষার্থীদের সমাগম ঘটে। দুদিন ব্যাপী এ অনুষ্ঠানের প্রথম দিনে বৃহস্পতিবার বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোর্শেদ আহমেদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দীন কামরান এবং সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ। এরপর আনন্দর‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন মেডিসিন ক্লাব সিওমেক ইউনিটের সভাপতি ডা. যুবায়ের ইবনে খায়ের। বক্তারা মেডিসিন ক্লাবের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তাদের আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলনের শেষদিন শুক্রবার মেডিসিন ক্লাবের কার্যনির্বাহী পরিষদ পরবর্তী সম্মেলনের ভেন্যু এবং আগামী একবছরের জন্য মেডিসিন ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে মনোনীত হোন সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জ্যোতি এবং সাধারণ সম্পাদক মনোনীত হোন দিনাজপুর মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী আদনান রেজা।

আপনার মন্তব্য

আলোচিত