শাবিপ্রবি প্রতিনিধি

১১ ডিসেম্বর, ২০১৬ ১৫:৫৫

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শাবিতে প্ল্যানচ্যাট বিতর্ক ১৩ ডিসেম্বর

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিতর্ক সংগঠন ‘সাস্ট স্কুল অব ডিবেট’ আয়োজন করতে যাচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস স্মারক ‘প্ল্যানচেট বিতর্ক-২০১৬’।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই বিতর্কটি অনুষ্ঠিত হবে। শনিবার সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আরাফ আহমদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্ল্যানচেট বিতর্কে ঐতিহাসিক প্রেক্ষিতে নিজস্ব বয়ান নিয়ে নেমে আসে মৃত মানুষের আত্মা। যে ইতিহাস কালের আবর্তে হারিয়ে গেছে সেই সকল ইতিহাস এবং নিজেদের কৃতকর্ম তারা নিজেরদের ভাষায় বর্ণনা করেন।

আপনার মন্তব্য

আলোচিত