নিজস্ব প্রতিবেদক

১৬ ডিসেম্বর, ২০১৬ ১৯:২৯

ভারতে আন্তর্জাতিক টেক ফেস্টে ৩য় নর্থ ইস্ট ইউনিভার্সিটি

ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিতে এশিয়ার সবচেয়ে বড় “টেক ফেস্ট’ প্রতিযোগিতার তৃতীয় হয়েছে সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। শুক্রবার অনুষ্ঠিত এই প্রতিযোগীতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে যথাক্রমে ভারত ও শ্রীলঙ্কার দুটি বিশ্ববিদ্যালয়।

নর্থ ইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষক আহসান হাবীব এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আইআইটি টেক ফেস্ট ২০১৬ প্রতিযোগীতায় এশিয়ার সাতটি দেশের দশটি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছিলো। প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে একমাত্র দল হিসেবে নর্থ ইস্ট ইউনিভার্সিটির দল “এনইইউবি-মেগাট্রন” অংশ নেন। এই দলের সদস্য হিসেবে রয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তিন শিক্ষার্থী। প্রতিযোগীতায় অংশ নিতে গত মঙ্গলবার ভারতে যান এই তিন শিক্ষার্থী।

এই দলে আছেন সিএসই বিভাগের ৩য় বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী মীর লুত্ফুর রহমান, মনসুর আহমদ ও  ২য় বর্ষ ১ সেমিস্টারের শিক্ষার্থী শেখ আতিকুল হক।

এর আগে ঢাকায় অনুষ্টিত টেক ফেস্ট ২০১৬ তে বিশ্ববিদ্যালয়টির রোবটিক দল “এনইইউবি-মেগাট্রন” দেশ সেরা হয়েছিল।

সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রোবটিক দলের ভারত যাওয়ার খবরে  কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেছিলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর এমন উদ্ভাবনী বিষয়ে সহযোগিতা আরো বাড়াতে হবে। তিনি এইইউবির রোবটিক দলের জন্য শুভকামনাও জানিয়েছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত