নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০১৬ ১৭:২৫

শাবি শিক্ষক সমিতির জরুরী সভা আহবান

উদ্ভূত পরিস্থিতিতে জরুরী সভা আহ্বান করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় একাডেমিক ভবনে (বর্ধিত)- ১২৯ নং কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

শাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আল আমিন রাব্বী প্রেরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এই সভা আহবানের কথা জানানো হয়। উক্ত সভায় শিক্ষক সমিতির সম্মানিত সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন তিনি।

এর আগে মঙ্গলবারের (২০ ডিসেম্বর) সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও সকল ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করে শাবিপ্রবি প্রশাসন। এর প্রতিবাদে বুধবার (২১ ডিসেম্বর) সকালে রাজপথে নেমে আসেন শাবি শিক্ষার্থীরা। তারা অবিলম্বে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা প্রত্যাহার ও যথাসময়ে ক্লাস-পরীক্ষা নেয়ার দাবিতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকাল বন্ধের নির্দেশ প্রত্যাহার করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত