শাবিপ্রবি প্রতিনিধি

০৪ জানুয়ারি, ২০১৭ ১৬:৩৩

শাবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। আনন্দ র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে সংগঠনটির নেতা-কর্মীরা।

বুধবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় আনন্দ র‌্যালিটি বঙ্গবন্ধু চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে বঙ্গবন্ধু চত্বরে কেক কাটা হয়।

কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি ড. আমিনুল হক ভূঁইয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ, সহসভাপতি আবু সাঈদ আকন্দ, কামরুল ইসলাম, মুহিবুল ইসলাম মিছবাহ, ধনি রাম রায়, মনিরুজ্জামান মনির, সৈয়দ জুয়েল, মুস্তাকিম আহমেদ মুস্তাক, আব্দুল্লাহ আল মাছুম, শরিফুল ইসলাম বুলবুল, হাসিবুর রহমান, তরিকুল ইসলাম, আনোয়ার হোসেন ভূঁইয়া, আইনুল ইসলাম, মারুফ আহমেদ, সাধারণ সম্পাদক ইমরান খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ, হাফিজ আল আসাদ, শেখ মো. জুবায়ের, মো. ফিরোজ আহমেদ, মৃন্ময় দাস জোটন, ইয়াছিন আরাফাত, আশরাফুল আলম অন্তু, সাংগঠনিক সম্পাদক তৌকির আহমদ তালুকদার, আসিফ হোসেন রনি, মোস্তাফিজুর রহমান খান, জাহিদ হাসান নাঈম, দোলন আহমদ, ইফতিয়াজ আনোয়ার চৌধুরী, নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোস্তাক মিয়া ও গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক খালেদ সাইফুল্লাহ ইলিয়াস প্রমুখ।

তাছাড়া পথ শিশুদের মাঝে দুই দিনব্যাপী খাবার বিতরণেরও আয়োজন করেছে ছাত্রলীগ নেতা-কর্মীরা।

আপনার মন্তব্য

আলোচিত