নিউজ ডেস্ক

২৪ এপ্রিল, ২০১৫ ১৫:১৯

শাবি গ্রিন এক্সপ্লোর সোসাইটি- এর চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা

বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের আর্চিশমান দত্তকে সভাপতি ও মেহেদি হাসান মজুমদারকে সাধারণ সম্পাদক করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র পরিবেশ বিষয়ক সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটির ১৯ সদস্য বিশিষ্ট চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠনের বিদায়ী সভাপতি হাসান আহমেদ এই কমিটি ঘোষণা করেন। এ সময় প্রতিষ্ঠাকালীন সভাপতি মেহেদি হাসান রুবেল এবং ২য় কার্যনির্বাহী কমিটির সভাপতি অনিমেষ ঘোষ অয়ন উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কমিটির বাকি সদস্যরা হলেন: সহ-সভাপতি সুব্রত বর্ধন, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ (৩/২),সহ-সাধারণ সম্পাদক মুনতাসির শামিম শান্ত, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ (২/২), সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ অনিক, ভূগোল ও পরিবেশ (২/২), সহ-সাংগঠনিক সম্পাদক তন্ময় দাশ পুর ও পরিবেশ কৌশল বিভাগ(২/২)।

প্রকাশনা সম্পাদক আকিব হাসান মুন, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ (২/২), সহ- প্রকাশনা সম্পাদক মোঃ রাকেশুর রহমান রিংকু, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ (১/২), গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক সুলতান মাহমুদ শোভন, ভূগোল ও পরিবেশ (২/২), সহ-গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক মেহেদি হাসান লিমন, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ (১/২), অর্থ সম্পাদক নুসরাত জাহান, ভূগোল ও পরিবেশ (২/২), সহ-অর্থ সম্পাদক তাসনিমা মুক্তি, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ (১/২)।

দপ্তর সপাদক দোলন দাস, ভূগোল ও পরিবেশ (২/২), গবেষণা পরিষদ প্রধান শুভ দেবনাথ, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ (৩/২), গবেষণা সহকারি শামিম রেজা, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ (২/২), গবেষণা পরিষদ সদস্য তন্ময় দাস, পুর ও পরিবেশ কৌশল বিভাগ(২/২), মুনতাসির শামিম শান্ত, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ (২/২), জি- স্টুডিও এইচ এ এম ফাইম, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ (১/২ ), শাহরিয়ার আলম শোভন, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ (১/২),

কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন সাইদা হোসেন আরা, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ (১/২), হাসনাইন আহমেদ, ভূগোল ও পরিবেশ (১/২)

 

আপনার মন্তব্য

আলোচিত